‘ও একদিন ভুল বুঝবে’, এই বলি তারকার জন্য এখনও অবিবাহিত অভিনেত্রী টাব্বু

বলিউড জগতে অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। দুই তারকা স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে বিলাসবহুল জীবনযাপন সবই নেটিজেনদের কাছে কৌতূহলের বিষয়। তাই তো মাঝে মাঝেই খবরের শিরোনামে উঠে আসেন বলিউডের এই তারকা জুটি। অজয় দেবগনের জীবনে কিছুর অভাব নেই হয়তো। একদিকে বলিউড ক্যারিয়ারে সাফল্য ও অন্যদিকে তিনি কাজলের সাথে বেশ সুখের সাথেই জীবন কাটাচ্ছেন। কিন্তু অজয় দেবগনের জন্য বলিউডের এক তাবড় অভিনেত্রী দুঃখের সাথে জীবন কাটাচ্ছেন। কে তিনি, জানেন কি?

প্রতিবেদনে উল্লেখ করা বলিউড অভিনেত্রীর নাম তাবাসসুম ফাতিমা হাশমী। বুঝতে পারলেন না নিশ্চয়। এই বলিউড অভিনেত্রীর নাম ট্যাব্বু। তাঁর বয়স পৌঁছেছে ৫০ এর কোটায়। বলি ক্যারিয়ারে অনেক বছর ধরে কাজ করলেও তিনি মনের মানুষ খুঁজে পাননি। রিল লাইফে একাধিক প্রেম করলেও, রিয়েল লাইফে এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। কেন বিয়ে করেননি তিনি? এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন তাঁর সমস্ত অনুগামীরা। এবার নিজের জীবনের এমন সিক্রেট নিজেই ফাঁস করলেন ট্যাব্বু। নিজের বিয়ে না করার জন্য এক বলিউড অভিনেতাকে দোষারোপ করেছেন তিনি।

ঠিকই ধরেছেন, বিয়ে না করার জন্য পুরো দোষটায় অজয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন ট্যাব্বু। তিনি জানিয়েছেন, “দীর্ঘ ২৫ বছর ধরে একে অপরকে চেনেন তাঁরা। আমার সম্পর্কের এক ভাই সমীরের প্রতিবেশী ছিল অজয়। ছোটবেলা থেকে সমীর ও অজয় চোখে চোখে রাখত ট্যাব্বুকে। কোনও ছেলে আমার সাথে কথা বলতে এলেই তাদের ধরে মারত। ওরা এতটাই জ্বালাতন করত, যে ওদের ভয়ে কেউ আমার সাথে মিশত না। এই কারণের জন্যই অজয়ের জন্য সিঙ্গেল আমি। অজয় একদিন নিজের ভুল বুঝতে পেরে নিশ্চয় দুঃখিত হবে”।

তবে সেইসাথে ট্যাব্বু এও জানান যে, “বিয়ে করার জন্য তার জীবনে একাধিক জায়গা থেকে চাপ এসেছিল। অনেকেই বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল বা পরিবারের লোক প্রেসার দিয়েছিল। কেউ বিয়ের কথা বলেনি, এও মিথ্যে কথা। তবে আমার মনে হয় প্রত্যেক মানুষের পরিস্থিতি আলাদা হয় এবং সেটার সাথে তাকে মানিয়ে নিতে হয়। আমিও একা থাকার কারণ হিসেবে সেটাকেই প্রধান্য দিয়ে থাকি।”

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026