নিউজ

ভারতে আক্রান্তের সংখ্যা ১১৪, আজ থেকে বন্ধ ভারতের অন্যতম দর্শনীয় স্থান ‘তাজমহল’

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে যাওয়ায় গোটা বিশ্বেই ব্যহত স্বাভাবিক জীবনযাত্রা। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৬৮ হাজার,মৃতের সংখ্যা ৬ হাজার অতিক্রম করেছে। ১৩০ কোটি জনসংখ্যার ভারতেও করোনার জেরে আতঙ্কিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। করোনা রুখতে তাই নেওয়া হচ্ছে পদক্ষেপ। ইতিমধ্যেই ভারতের বেশিরভাগ জায়গায় বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সিনেমা হল, শপিংমল। বিভিন্ন পর্যটন স্থানগুলিও বন্ধ রাখা হচ্ছে।

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক সোমবারে রাতে নোটিস জারি করে জানায় মঙ্গলবার থেকে বন্ধ থাকবে তাজমহলও৷ সোমবার রাতে পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ট্যুইট করে জানান আগামী ৩১ মার্চ পর্যন্ত মনুমেন্ট, মিউজিয়াম বন্ধ থাকবে। ভারতে বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১১৪, মৃত্যু হয়েছে দুজনের। কয়েক জন করোনা যুদ্ধ জয় করে সুস্থও হয়ে উঠেছেন।

আরও পড়ুন : ‘হাতের মুঠোয় করোনার প্রতিষেধক’ দাবি অষ্ট্রেলিয়ার গবেষকদের

দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ ভারত, আর যেহেতু করোনা ছড়াতে শুরু করলে তা মহামারীর আকার নিতে সময় নেবে না তাই আগে থেকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে নানা সতর্কতা জারি করা হচ্ছে। ভারতে এখনো পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধীক। গুজব ছড়িয়ে মানুষকে আরও বেশি ভয়ার্ত করে তোলায় গুজবে কান না দিয়ে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026