আগ্রা : আনলক-৪ এর অন্যতম সংযোজন হল বিশ্বের এক অন্যতম আশ্চর্য ভারতের তাজ মহল। অর্থাৎ দীর্ঘদিন পর পরিস্থিতি আবার একটু স্বাভাবিক হতেন দরজা খুললো তাজ মহলের। আর প্রথম যে পর্যটক ভিতরে ঢুকলেন তিনি একজন চিনা নাগরিক৷ চিনা ওই নাগরিকের নাম লিয়াং চিয়াচেং।
সোমবার ভোর ৫.৩৯ মিনিটে প্রথম দর্শনার্থী তাজ মহলে প্রবেশ করেন৷ সোমবার তাজ মহলে এসেছিলেন মোট ১২৩৫ জন দর্শনার্থী। আগে প্রতিদিন তাজ মহলে ২০ থেকে ৪০ হাজার দর্শনার্থী আসতেন, কিন্তু এখন করোনা পরিস্থিতিতে সারাদিনে মোট ৫ হাজার দর্শনার্থীকেই তাজ মহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে৷ ভারতে আগের থেকে কমেছে মৃত্যুর হার। বর্তমানে দেশে করোনায় মৃত্যুর হার ১.৬ শতাংশ।
প্রতিদিন করোনা আক্রান্তের পাশাপাশি এখন আগের থেকে কমেছে দৈনিক সংক্রমণের হার। এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ। হিসেব মতোন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ৬২ হাজার ৬৬৩। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ লক্ষ ৯৭ হাজার ৮৬৭ জন মানুষ। সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত তিন কোটি। সব মিলিয়ে মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লক্ষ ৩৭ হাজার ৯৯১জন।
মোট মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৩৯ হাজার ৩৬৪ জনের। সুস্থ হয়েছেন মোট ২ কোটি ১৫ লক্ষ ৪৮ হাজার ২৩১। সংক্রমণ কমাতে আপাতত ব্যবহার করা হচ্ছে ই টিকিটের। প্রবেশের আগে শরীরের তাপমাত্রা পরীক্ষার পাশাপাশি হাত এবং পা ভাল করে স্যানিটাইজ দেওয়া হচ্ছে দর্শনার্থীদের৷ সূর্যোদয় থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে একটা ব্যাচ, দ্বিতীয় ব্যাচ শুরু হবে বেলা ১২.৩০ থেকে ৫টা পর্যন্ত৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…