লঞ্চের আগেই দেখে নিন ছবি, কেমন হতে চলেছে রয়েল এনফিল্ড এর নতুন বাইক হান্টার ৩৫০

যারা বাইক পছন্দ করেন তাদের কাছে রয়েল এনফিল্ড সবথেকে ভালো কিছু বাইকের মধ্যে একটি হয়ে উঠেছে এই মুহূর্তে। ভারতে যে কয়টি প্রিমিয়াম বাইক রয়েছে তাদের মধ্যে রয়েল এনফিল্ড অন্যতম। সাধারনত খুব একটা কম দামে বাইক রয়েল এনফিল্ড বানায় না। কিন্তু এবারে একেবারে এন্টি লেভেলে একটি নতুন বাইক লঞ্চ করতে চলেছে কোম্পানি। নিজের সেগমেন্টের সব থেকে সস্তা বাইক হিসেবে সামনে আসবে এই বাইক। যদি আপনি রয়াল এনফিল্ড এর এই মোটরসাইকেল কিনতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে একটি দুর্দান্ত অফার।

আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে রয়েল এনফিল্ড এর হান্টার ৩৫০। এই বাইকটি আদতে ৩৫০ সিসি সেগমেন্ট এর সব থেকে সস্তা বাইক। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই এই বাইকের নানারকম গুনগান ছড়িয়ে পড়েছে। এই বাইকের কিছু টেস্টিং এর ছবি সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেই আপলোড হয়েছিল। এই সমস্ত ছবি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং হয়ে উঠেছে ভাইরাল। একটা লম্বা সময় পর্যন্ত এই বাইকে টেস্টিং করেছিল কোম্পানি। এই বাইক দেখতে অত্যন্ত দমদার এবং তার সাথেই থাকছে অত্যন্ত ভালো কিছু ফিচার।

হান্টার ৩৫০ বাইকে আপনারা ক্লাসিক এবং মিটিওর রেঞ্জের ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যেতে চলেছেন। এই ইঞ্জিনটি ২০.২ বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে এবং ২৭ ন্যানোমিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এই বাইকে আপনারা ৫ স্পীড গিয়ারবক্স পেয়ে যেতে চলেছেন। রয়েল এনফিল্ড অন্যান্য বাইকের থেকে অনেক বেশি পাওয়ারফুল এবং এই বাইক দুর্দান্ত সাউন্ড তৈরি করতে পারে। এই বাইকে আপনারা অনেকটা স্পোর্টি ডিজাইন পেয়ে যাবেন। কোম্পানি এই বাইকে ট্রিপল নেভিগেশনের সুবিধা দিয়েছে।

ভারতের সমস্ত বাইক ব্লগাররা বলেছেন, সাধারণ রয়েল এনফিল্ড এর থেকে কিছুটা আলাদা দেখতে হতে চলেছে রয়েল এনফিল্ড হান্টার। নকশার দিক থেকে দেখলে অনেকটা রোডস্টার নকশার বাইক হতে চলেছে এটি। এতে আপনি পেয়ে যাবেন গোল টার্ন ইন্ডিকেটর, গোল টেল লাইট। এছাড়াও এই বাইকে বসার জায়গাটা কিছুটা নিচের দিকে আছে। রেট্রো বাইক এর আদলে গড়ে তোলা হয়েছে এই নতুন বাইক। আকর্ষণীয় এন্ট্রি লেভেল মূল্যে আপনাদের হাতে আসতে পারে এই নতুন রয়েল এনফিল্ড হান্টার। অন্যান্য মডেল এর তুলনায় এটি কিছুটা আলাদা হতে পারে। অন্যান্য রয়েল এনফিল্ড মডেল এর তুলনায় আলাদা করার জন্য এতে অনেকটা স্পোর্টি চেহারা দেওয়া হয়েছে। প্রতিযোগিতার ক্ষেত্রে নতুন বাইকটি হণ্ডা CB 350 RS ও JAWA 42 এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে।

রয়েল এনফিল্ড তাদের মিটিওর ৩৫০-কে জে-প্লাটফর্মের উপর লঞ্চ করে দিয়েছে। তারপরে ক্লাসিক ৩৫০-কেও এই একই প্লাটফর্মের উপরে লঞ্চ করা হয়েছিল। এরপর কোম্পানি নিয়ে এসেছিল ইলেক্ট্রা ৩৫০। আর এই তিনটি বাইকের পর এবারে কোম্পানি আসতে চলেছে হান্টার ৩৫০। এটি হতে চলেছে রয়েল এনফিল্ড কোম্পানির একেবারে লেটেস্ট বাইক। আশা করা হচ্ছে মিটিওর ৩৫০ এর তুলনায় অনেকটা কম দাম হতে চলেছে এই বাইকের। অগাষ্ট মাসেই সারাদেশের রয়েল এনফিল্ড শোরুমে এই বাইক পৌঁছে দেওয়া হবে। রয়েল এনফিল্ডের এই বাইকের দাম শুরু হতে পারে ১.৩ লক্ষ্য টাকা থেকে। জানা যাচ্ছে রয়েল ইনফিল্ড হান্টার ৩৫০ এর দুটি ভেরিয়েন্ট বাজারে আসতে চলেছে। এর প্রথম ভেরিয়েন্ট সামনের এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক নিয়ে আসবে। এবং দ্বিতীয় ভেরিয়েন্ট দুটি চাকায় ডিস্ক ব্রেক নিয়ে মার্কেটে আসবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026