করোনার ৬ মাস আমাদের যা শিক্ষা দিল, দেখুন একনজরে
কবে, কার শরীরে করোনা প্রথম ধরা পড়েছে তা নিয়ে বিতর্কের শেষ নেই। করোনা জনিত এই মহামারি কবে শুরু হয়েছিল আর কবে শেষ হবে সে বিষয়ে জানা নেই কারো। তবে, চিনের দাবি অনুসারে, গত বছর ডিসেম্বরে সে দেশের উহান প্রদেশে প্রথম ধরা পড়েছিল সংক্রমণ। সেই দাবি মান্যতা দিলে করোনা সংক্রমণের ছয় মাস অতিবাহিত হতে চলল। এই ছয় মাস করোনাকে সঙ্গে নিয়েই কেটে গেছে।
এখনও পর্যন্ত বুঝে ওঠা যায়নি নতুন এই শত্রুর চরিত্র। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা তো দূর অস্ত নিজেদের কিভাবে এর থেকে বাঁচিয়ে রাখা যায়, সেই নিয়ে ধন্ধে রয়েছে বিশ্ববাসী। তবে যাইহোক না কেন, এই ছয় মাসে অনেক কিছুই বদলে দিয়ে গেছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আগে যেমন ছিল, বর্তমানে বদলে গিয়েছে সবকিছুই।
মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার, সামাজিক দূরত্ব বিধি মেনে জীবনকে এগিয়ে নিয়ে চলার প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়ে গেল এই মারণ ভাইরাস। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকতে হলে স্বাস্থ্য বিধি মেনে চলা যে কতটা জরুরি তা বুঝতে শিখিয়েছে এই ভাইরাস। বিশ্ব মহামারি ঘোষণা হওয়ার পর বিশ্বের অর্থনীতিকে স্তব্ধ করে দেয় এই রোগের আতঙ্ক। হু-এর নির্দেশ মেনে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা নিরন্তর চেষ্টা করে চলেছেন করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা আবিষ্কারের। অন্যদিকে, লকডাউনের কারণে মানুষ গৃহবন্দী হয়ে পড়ায় দূষণমুক্ত হয়ে স্বাভাবিকতা ফিরে আসছে প্রকৃতিতেও।
প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…
দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…
রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…
ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…
গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…
রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…