Indian Railways: ট্রেন মিস হয়ে গেছে মানেই কি টিকিট পুরো বাতিল? একই সময়ে অন্য ট্রেনে যাত্রা করুন, জেনে নিন ট্রিকস

ভারতীয় রেল হল ভারতের সবথেকে বিশ্বাসযোগ্য এবং সবথেকে জনপ্রিয় যাতায়াতের মাধ্যম। প্রতিদিন কোটি কোটি যাত্রীরা ভারতীয় রেলের মাধ্যমে ভ্রমণ করে নিজস্ব গন্তব্যে পৌঁছান। তবে অনেক সময় এমন ঘটনা ঘটে, যার কারণে হঠাৎ ট্রেন মিস হয়ে যায় যাত্রীদের। এরকম পরিস্থিতির সম্মুখীন আপনি হলে কি করবেন সেই সময়? সংরক্ষিত শ্রেণীর টিকিট নিয়ে কি আপনি অন্য ট্রেনে ভ্রমণ করতে পারবেন? নাকি তার জন্য অন্য শর্ত রয়েছে। কিভাবে কোন পরিস্থিতিতে আপনি আপনার বুক করা টিকিট নিয়ে অন্য ট্রেনে ভ্রমণ করতে পারবেন? সেই নিয়েই আজ আমরা আপনাদের বিস্তারিত জানাতে চলেছি।

ট্রেন মিস করার পর ভারতীয় রেলের নিয়মাবলী

ট্রেন মিস করার পর ভারতীয় রেলওয়ের নিয়মাবলী অনুসারে, যাত্রীরা সেই টিকিটের মাধ্যমে অন্য ট্রেনে ভ্রমণ করতে পারবেন কি না, তা নির্ভর করে টিকিটের ধরন এবং পরিস্থিতির ওপর। যদি কারো কাছে সংরক্ষিত টিকিট থাকে এবং তিনি ট্রেন মিস করেন, তবে সেই টিকিটটি বাতিল হয়ে যায় এবং অন্য ট্রেনে ভ্রমণের জন্য তা ব্যবহার করা যায় না। তবে টিকিট বাতিল করে রিফান্ডের জন্য আবেদন করা যায়। এই ক্ষেত্রে যাত্রীদের টিডিআর (Ticket Deposit Receipt) ফাইল করতে হয়, যা আবেদন করার ৬০ দিনের মধ্যে সমাধান হওয়ার কথা। রিফান্ডের জন্য এই প্রক্রিয়া বিশেষভাবে কার্যকর যদি যাত্রী ট্রেনের সময়সূচি পরিবর্তন সম্পর্কে আগাম তথ্য না পান। এ ছাড়া যদি সাধারণ শ্রেণীর টিকিট থাকে, তবে অন্য ট্রেনে সাধারণ কোচে ভ্রমণের সুযোগ রয়েছে।

কোন পরিস্থিতিতে করতে পারবেন ভ্রমণ

যদি আপনি সংরক্ষিত শ্রেণীর টিকিট কেটে থাকেন তাহলে নির্দিষ্ট ট্রেনে নির্দিষ্ট সময়ে ভ্রমণ করাটা বাধ্যতামূলক। তাই ট্রেন মিস করলে সাধারণত অন্য কোন ট্রেনের নতুন টিকিট কাটতে হয় এবং সেই পুরনো টিকিটের জন্য TDR ফাইল করতে হয়। কিন্তু, কিছু বিশেষ শর্ত পূরণ হলে যাত্রীদের ক্ষেত্রে নিয়মটা শিথিল হতে পারে। মনে করা যাক কোন যাত্রীর, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্টেশনে পৌঁছাতেই হবে, না হলে কোন বিপদ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে স্টেশন মাস্টারের অনুমতি নিয়ে কোন অন্য ট্রেনে ভ্রমণ করা যেতে পারে। তবে, মনে রাখবেন এটা কিন্তু খুবই কম ক্ষেত্রে সম্ভব।

ভারতীয় রেলওয়ের টিকিট সংক্রান্ত এইসব নিয়মাবলী মূলত যাত্রীদের সুবিধার্থে এবং রেল পরিচালনার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তৈরি করা হয়েছে। টিকিট সংক্রান্ত এই জটিলতাগুলি বুঝে সঠিকভাবে ব্যবস্থা নিলে যাত্রীরা তাদের ভ্রমণ আরও সহজ এবং নিশ্চিন্ত করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026