মাত্র ১০ হাজার টাকায় বাড়ি নিয়ে যান ১২৫ সিসির হিরো গ্ল্যামার

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। সেই নিরিখে ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ডটি হল হিরো।

সাধ্যের মধ্যে বাইকের কথা মাথায় এলেই সকলের মনে ভেসে ওঠে একটাই ব্র্যান্ড, সেটি হল হিরো। এই কোম্পানির বাজেট মূল্যের হিরো গ্ল্যামার ভারতীয় গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। এই বাইকটি যেমন স্টাইলিশ দেখতে, ঠিক তেমন রয়েছে শক্তিশালী ইঞ্জিন। বাইকটিতে দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন আছে যা আকর্ষণ করে সকলকেই। পাশাপাশি এখনকার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হল মাইলেজ। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বাজারে বাজেট বাইক মানেই তাতে ভালো মাইলেজ অত্যন্ত জরুরী। আর সেই ক্ষেত্রে গ্রাহকদের একদম নিরাশ করেনি কোম্পানি।

ভারতীয় বাজারে হিরো গ্লামারের জনপ্রিয় কালো অ্যাকসেন্ট ভেরিয়েন্ট ৮২ হাজার ৭০০ টাকার অন রোড প্রাইসে পাওয়া যায়। তবে আপনি শুনলে অবাক হবেন যে কোম্পানির একটি বিশেষ অফার এর কারণে মাত্র কিছু টাকা ডাউনপেমেন্ট করেই আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন এই হিরো গ্ল্যামার বাইক। জানা গিয়েছে কোম্পানিকে ন্যূনতম আপনি ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে পারেন। তারপর প্রতিমাসে আপনাকে মাত্র ২২১৪ টাকা ইএমআই দিতে হবে। পুরো ইএমআই শোধ হতে সময় লাগবে ৩ বছর। প্রতিবছর আপনাকে ৯.৭ শতাংশ হারে সুদের চার্জ করা হবে।

এরপর আসা যাক, হিরো গ্লামার ব্ল্যাক অ্যাসেন্ট ভেরিয়েন্ট এর স্পেসিফিকেশন সম্বন্ধে। এই বাইকে একটি ১২৪.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা ১০.৭ ps পাওয়ার এবং ১০.৬ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে ৫ স্পিড গিয়ারবক্স আছে। এছাড়া বাইকটিতে সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকার ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বড় আকর্ষণ হলো এই বাইকের মাইলেজ। আপনি শুনলে অবাক হবেন ARAI দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী এই বাইক ৬৯.৪৯ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেয়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026