নিউজ

নতুন বাজেটের ফলস্বরূপ কমল টেক হোম স্যালারির পরিমাণ, কাটছাঁট হবে প্রভিডেন্ট ফান্ডেও

নয়াদিল্লি: গতকাল, সোমবার (Monday) ২০২১-২২ অর্থবর্ষের বাজেট (Budget) পেশ হয়েছে। তৃতীয়বারের জন্য মোদি সরকারের (Modi Govt) হয়ে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman), যা এই দশকের প্রথম বাজেট। তবে এবারের এই বাজেটে আয়কর পরীক্ষার সময় কোনও পরিবর্তন করা হয়নি। তবে যেই নতুন ওয়েজ বোর্ড তৈরি হয়েছে, তাতে টেক হোম স্যালারির পরিমাণ কমতে চলেছে, এমনটা বলাই যায়। এমনকি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও কাটছাঁট করা হবে। সব মিলিয়ে চাকরিজীবীরা এক কথায় এই বাজেট ঘোষণার পর জোড়া ধাক্কা খেল, এমনটাই মনে করছেন অনেকে।

সোমবার বাজেট ঘোষণা করতে গিয়ে নির্মলা সীতারমন জানিয়েছেন, প্রভিডেন্ট ফান্ডে বছরে আড়াই লক্ষ টাকার বেশি বেতন থেকে জমা পড়লেই তা করের আওতায় চলে আসবে৷ অথচ অবসরকালীন সঞ্চয়ের জন্য প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখাই চাকরিজীবীদের প্রথম পছন্দ৷ এতদিন পর্যন্ত প্রভিডেন্ট ফান্ড থেকে করমুক্ত আর্থিক রাশি পাওয়ার ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা ছিল না৷ গত বছর বাজেটে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকারীর অনুদানের বার্ষিক ঊর্ধ্বসীমা সাড়ে ৭ লক্ষ টাকায় বেঁধে দেওয়া হয়৷ এবার বছরে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে বছরে আড়াই লক্ষ টাকার বেশি জমা দিলে টাকা তোলার সময় সেখান থেকে কর কাটা হবে, এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সব মিলিয়ে চাকরিজীবীদের কপালে চিন্তার ভাঁজ পড়ল, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026