বয়স্কদের জন্য বিশেষ স্কিম চালু করল সরকার, এখন প্রতি মাসে পাবেন ৫ হাজার টাকা

প্রত্যেকটি চাকরিজীবী মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলো তাদের ভবিষ্যতে সুরক্ষা। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য পেনশনের সুবিধা রয়েছে কিন্তু যারা সরকারি চাকরি করেন না এবং বেসরকারি ফার্মে চাকরি করেন তাদের জন্য কিন্তু কোন পেনশনের সুবিধা থাকে না। এমনকি যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোন পেনশনের সুবিধা দেয় না ভারত সরকার। এই কারণে এই সমস্ত মানুষদের সব সময় একটা চিন্তা লেগেই থাকে তাদের ভবিষ্যতকে কেন্দ্র করে। আপনারাও যদি নিজের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য।

ভারত সরকার মাঝেমধ্যেই তাদের নাগরিকদের জন্য নানা রকমের যোজনা নিয়ে আসতে থাকে। সেরকমভাবেই যাতে সাধারণ মানুষ বৃদ্ধ অবস্থায় সমস্যায় না পড়েন এবং তাদের ছেলেদের কাছে টাকার জন্য হাত পাততে না হয়, তার জন্য ভারত সরকার নিয়ে এসেছে এটি নতুন পেনশন যোজনা এবং এর নাম দেওয়া হয়েছে অটল পেনশন যোজনা। ভারতের পূর্ব প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নাম অনুসারে এই অটল পেনশন যোজনা নামকরণ করা হয়েছে। দেশবাসীর সমস্ত সমস্যার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার দ্বারা বছর কয়েক আগে এই পেনশন যোজনা শুরু করা হয়েছিল।

এই পেনশন যোজনায় আপনারা প্রতি মাসে কিছু পরিমাণ টাকা নিবেশ করলে আপনি ৬০ বছর বাদে প্রতি মাসে ৫ হাজার টাকা করে পেনশন পেতে থাকবেন। অন্যদিকে যদি আপনারা স্বামী-স্ত্রী একসাথে এই অটল পেনশন যোজনা অ্যাকাউন্ট খুলেন তাহলে ৬০ বছরের পরে প্রত্যেক মাসে ১০ হাজার টাকা করে পেনশন পেয়ে যাবেন। মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মী এবং সেখানকার শ্রমিকদের জন্যই এই নতুন পেনশন যোজনা নিয়ে এসেছিল ভারত সরকার।

১৮ বছর বয়স থেকে ৪০ বছর বয়সের যেকোনো ভারতীয় নাগরিক এই অটল পেনশন যোজনার সুবিধা গ্রহণ করতে পারেন। এই যোজনায় নিবেশ করলে আপনি নূন্যতম ১ হাজার টাকা এবং সর্বাধিক ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে সেই হিসেবে টাকা জমা করতে হবে এই পেনশন যোজনায়। এই পেনশন যোজনায় আপনারা পেয়ে যাচ্ছেন অটো ডেবিট এর সুবিধা। অর্থাৎ আপনারা নিজের ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করে দিতে পারেন এই পেনশন যোজনা সঙ্গে এবং প্রতি মাসে সেই পরিমাণ টাকা আপনার ব্যাংক একাউন্ট থেকে কেটে যাবে। যদি আপনি প্রত্যেক মাসে নিজে গিয়ে এই টাকা জমা করতে না চান তাহলে এই সুবিধা গ্রহণ করতে পারেন। ৬০ বছর বয়স পরে আপনারা নিজের একাউন্টে পেনশন পেতে শুরু করবেন।

তবে যদি ষাট বছরের আগে আপনার মৃত্যু হয়ে যায় এবং আপনার স্ত্রী আপনার অ্যাকাউন্ট চালাতে চান, তাহলে তিনি এই অ্যাকাউন্ট চালাতে পারেন। ওনার যখন ৬০ বছর বয়স হবে তখন তিনি পেনশন পেতে পারবেন। অন্যদিকে যদি দুজনের মৃত্যু ৬০ বছরের আগে হয়ে যায় তাহলে, একমাত্র যিনি নমিনি থাকবেন তার কাছে টাকা পৌঁছে যাবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026