পূজো আসতে আর মাত্র কটা দিন বাকি। বাড়িতে ছোট থেকে বড় সবাই শুরু করে দিয়েছে কাউন্টডাউন। অফিসের মানুষরা শুরু করে দিয়েছে কে কত টাকা পুজোর বোনাস পাবে সে হিসাব করতে। আর বাড়ির গিন্নি ব্যস্ত সব কেনাকাটার পরে কাকে কিভাবে সেগুলো পৌঁছে দেওয়া যায় সেই ভাবতে। আর কচিকাচাদের স্কুলে ছুটি না পড়লেও একটা যেন কোথাও পুজোর আমেজ তৈরি হয়ে গেছে। টিফিনের ফাঁকে ছুটি হলেই জিজ্ঞাসা করা কার কটা জামা হলো। কিন্তু এতকিছুর পরেও পুজো কিন্তু এখনো আসেনি। কেন আসেনি জানেন? এখনো যে মহালয়া আসেনি।
মহালয়া কথাটি শুনলেই সে ভোরবেলা রেডিওর নব ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম ঘুম চোখে বিছানায় শুয়ে এক উদাত্ত কন্ঠের কথা মনে পড়ে। আজ অবশ্য রঙিন টিভি দৌলতের লাল নীল মহালয়া দেখতে কচিকাঁচারা ব্যস্ত। কিন্তু সেই রেডিওর মহালয়ার মধ্যে যে একটা নস্টালজিক ভাব ছিল তা কিন্তু এখনো আমাদের মধ্যে বর্তমান। ওই আওয়াজটা শুনতে না পেলে জানো মহালায়া দিন টা বড্ড মন কেমন করে। 1932 খ্রিস্টাব্দে প্রত্যুষ প্রোগ্রাম নামে এই মহান অনুষ্ঠানটির প্রথম শুরু হয়, পরের বছর নাম পরিবর্তন করে রাখা হয় প্রভাতী অনুষ্ঠান, 1936 সালে আবার নামবদল এবার নাম রাখা হয় মহিষাসুর বধ, তারপর পরের বছর শেষবারের জন্য অনুষ্ঠানের নাম বদল করে রাখা হয় মহিষাসুরমর্দিনী এবং সেই নামটি এখনো চলে আসছে।
“বাজলো তোমার আলোর বেণু”
এই গানটির সুর যেন বলে দেয় মা আসতে আর কয়েকদিন বাকি। মহালয়া এদিনটি পিতৃপক্ষের শেষ হয় দেবীপক্ষের সূচনা হয়। গঙ্গার ঘাট গুলোই তর্পণের জন্য মানুষের ভিড় হয়।
Written By – শ্রেয়া চ্যাটার্জি
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…