অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamanna Bhatiya) ইন্সটাগ্রামে যথেষ্ট সক্রিয় থাকেন। সম্প্রতি তমন্না একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তমন্না অনায়াসেই বাস চালাতে দেখা যাচ্ছে । ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে তমন্না লিখেছেন, কাজের জন্য এই ধরনের জিনিস শেখার অনুভূতি আলাদা। তমন্না বলেছেন, অভিনয়ের জন্য অনেক নতুন জিনিস শিখতে হয়। বাস চালানো শিখে তমন্না গর্ব অনুভব করছেন বলে জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তমন্নার এই ভিডিওটি ভাইরাল হয়েছে।
তমন্নার বাস চালানোর ভিডিওটি প্রকৃতপক্ষে একটি দক্ষিণী ফিল্মের দৃশ্য। এই ফিল্মে তমন্না প্রধান চরিত্রে অভিনয় করছেন। এই ফিল্মে অভিনয়ের জন্য বাস চালানো শিখেছেন তমন্না। করোনা বিধি মেনে ফিল্মটির শুটিং হচ্ছে। এমনকি অনস্ক্রিন বাস চালানোর সময় তমন্নার মুখেও রয়েছে মাস্ক।
বলিউডের বেশ কয়েকটি হিন্দি ফিল্মে অভিনয় করলেও তমন্না দক্ষিণী ফিল্মে অভিনয়ের জন্য অধিক বিখ্যাত। কয়েক বছর আগে এস.এস.রাজামৌলি (s.s.Rajamouli) পরিচালিত ফিল্ম ‘বাহুবলী’ এবং তার সিকোয়েল ‘বাহুবলী-2’-তে তমন্না অভিনীত চরিত্র ‘অবন্তিকা’ দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…