তামান্না ভাটিয়া দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। শুধুমাত্র দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয় তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। নিজের অভিনয় দক্ষতার গুনেই যে অভিনেত্রী খুব তাড়াতাড়ি নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছিলেন এই অভিনয় দুনিয়ায়, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কারণে-অকারণে মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি একটি বোল্ড ফটোশুটের সূত্র ধরেই আপাতত নেটিজেনদের পাশাপাশি তার ভক্তদের মাঝে চর্চায় অভিনেত্রী।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় তামান্না। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডের দর্শকদের মাঝে জনপ্রিয় এই প্রথম সারির অভিনেত্রী। প্রায়ই নিজের বোল্ড লুকের সূত্র ধরে নেটদুনিয়ার পাতায় চর্চায় উঠে আসেন তিনি। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও অংশ নিয়ে থাকেন এই দক্ষিণী অভিনেত্রী। সম্প্রতি তেমনি আরো এক ফটোশুটে অংশ নিয়েই মিডিয়ার পাতায় চর্চার আলো কেড়েছেন তিনি, ঘুমও উড়িয়েছেন নিজের ভক্তদের। সকলের জন্য রইল অভিনেত্রীর সেই সাম্প্রতিক সাহসী ঝলক।
খুব সম্প্রতি গোটা সোশ্যাল মিডিয়ার উষ্ণতা বাড়িয়েছেন অভিনেত্রী। এদিন দুধসাদা স্লিভলেস ক্রপটপ ও ধূসর রঙের প্যান্টে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন তামান্না। খোলা চুলে, নিউড মেকাপে, রূপালী রঙের স্টিলেটোতে নিজের এদিনের লুক সেট করেছিলেন অভিনেত্রী। তার চোখে-মুখে আবেদনের ছাপ স্পষ্ট ছিল। এদিন তার এই ছবি দেখে কুপোকাত বলিউডের অন্যতম সেনসেশনাল অভিনেতা বিজয় বর্মাও। সেকথা অবশ্য তার মন্তব্য দেখেই স্পষ্ট হয়েছে। উল্লেখ্য, এদিন অভিনেত্রী এই পোশাকেই নিজের আসন্ন দক্ষিণী ছবি ‘জেলার’এর প্রচার অনুষ্ঠানে হাজির ছিলেন মিডিয়ার সামনে। সেই ঝলক অবশ্য এই মুহূর্তে ‘পিআর বলিউড’ নামের ইউটিউবের অফিসিয়াল চ্যানেল থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে।
‘লাস্ট স্টোরিজ ২’তে অভিনয়ের পর থেকেই মিডিয়ার পাতায় চর্চিত অভিনেত্রী। এমনকি তার সাথে নাম জড়িয়েছে বিজয় বর্মার সাথে। অবশ্য সেই সম্পর্কে এখনো পর্যন্ত মিডিয়ার সামনে মুখ খোলেননি তাদের মধ্যে কেউই।
উল্লেখ্য, সবকিছুর পাশাপাশি ‘কাভালা’ গানের সূত্র ধরেই এই মুহূর্তে শিরোনামে তিনি। আসন্ন দক্ষিণী ছবি ‘জেলার’এর গান এটি। এই ছবির সূত্র ধরেই আবারো পর্দায় ফিরছেন রজনীকান্ত। অভিনেত্রীর ভাইরাল হওয়া ভিডিওতেও দেখা মিলেছে অভিনেতার। আর সেই ঝলক নজরে আসার পর থেকেই উচ্ছ্বসিত অভিনেতাভক্তরাও। আগস্টেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রজনীকান্তের ‘জেলার’। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা মিলবে ঐশ্বর্য রাই বচ্চনেরও। অপেক্ষায় দক্ষিণী সিনেমাপ্রেমীদের অধিকাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…