বলিউড

Tamanna Bhatia: প্রেমে সিলমোহর দিতে না দিতেই বোল্ড ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে তামান্না ভাটিয়া, দেখুন টিজার

সদ্য গুঞ্জনকে সত্যি করে তুলেছেন সাউথের অন্যতম সফল অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamanna Bhatia)। ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেত্রীকে পাবলিক প্লেসে বহুবার দেখা যায় ‘পিঙ্ক’ খ্যাত অভিনেতা বিজয় বার্মার (Vijay Varma) সঙ্গে। অবশেষে, অভিনেত্রী নিজেই স্বীকার করলেন তার ব্যাক্তিগত জীবনের কথা। এক সাক্ষাৎকারে তামান্না জানিয়ে দেন তার মনের মানুষের নাম। এদিকে, প্রেমিকের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মুক্তি পায় একটি অ্যাডাল্ট ওয়েব সিরিজের টিজার, যেখানে তামান্না ও বিজয় দুজনেই রয়েছেন।

২০১৮ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় লাস্ট স্টোরিজ ( Lust Stories), দীর্ঘ চার বছর পর আবারও আসতে চলেছে লাস্ট স্টোরিজ 2 ( Lust Stories 2). ইতিমধ্যে এর টিজার প্রকাশিত হয়েছে। নতুন এই সিরিজে অভিনয়ের কেন্দ্রবিন্দুতে থাকছেন অভিনেত্রী কাজল,নীনা গুপ্তা, তামান্না ভাটিয়া, বিজয় ভার্মা, মৃণাল ঠাকুর,তিলোত্তমা সোম,অমৃতা সুভাষ,অঙ্গদ বেদি সহ আরো অন্যান্য তারকা।

‘লাস্ট স্টোরিজ’ ছিল যৌনতায় ভরপুর একটি সিরিজ। ওই সিরিজের বেশ কিছু ক্লিপস এখনও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে।সেই সিরিজের দ্বিতীয় ভাগ আরো বোল্ড হতে চলেছে, যেখানে অভিনয় করছেন এই নতুন প্রেমিক জুটি তথা তামান্না ও বিজয়।

প্রেমে সিলমোহর দিতে না দিতেই ‘লাস্ট স্টোরিজ 2’ এর টিজার মুক্তি পায়। ফলে, ভক্তদের কাছে এই চাহিদা দ্বিগুণ হয়ে উঠেছে। আগামী ২৯ শে জুন মুক্তি পাচ্ছে ‘লাস্ট স্টোরিজ ২’, শুধুমাত্র নেটফ্লিক্সে (Netflix). যৌনতা, লালসা, আকাঙ্খা র উপর কেন্দ্র করেই নতুন এই সিরিজ এগোবে। নতুন এই সিরিজের টিজারে বিয়ের আগের যৌনমিলনকে ‘টেস্ট ড্রাইভ’ বলা হয়েছে, এবং, নীনা গুপ্তার চরিত্রকে বলতে শোনা যাচ্ছে, “ছোট গাড়ি কেনার আগেও তো টেস্ট ড্রাইভ কর। তাহলে বিয়ের আগে কেন নয়?” ভালোবাসা না যৌনতা কোনটা বেশি জরুরী সেই নিয়েই এগোবে গল্প।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026