বিনোদন

অন্তরঙ্গ মুহূর্তে যা অবস্থা হয় অভিনেতাদের, বেডরুম দৃশ্য নিয়ে মুখ খুললেন তামান্না ভাটিয়া

যৌনতা নিয়ে ভারতীয় সভ্যতায় রয়েছে প্রচুর মিথ। তবে সাম্প্রতিক কালে রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনীত ‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার পর দেশ জুড়ে শুরু হয়েছে সমালোচনা। এই ফিল্মে তৃপ্তি দিমরি (Tripti Dimri)-র নগ্ন দৃশ্যে অভিনয় অনেকের পছন্দ হয়নি। এই ধরনের দৃশ্য শুট নিয়ে বিভিন্ন কাহিনী সামনে আসছে। কিন্তু তৃপ্তি যথেষ্ট প্রশংসা করেছেন এই দৃশ্যে তাঁর সহ-অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)-এর। তাঁর সাথে বয়সে অনেকটাই ছোট তৃপ্তি। কিন্তু রণবীর যথেষ্ট সতর্ক ছিলেন তৃপ্তির সাথে এই দৃশ্য গ্রহণের সময়। এমনকি তিনি তৃপ্তিকে বলেন কোনও অস্বস্তি হলে তাঁকে অবশ্যই জানাতে। সম্প্রতি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে মুখ খুলেছেন তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)-ও।

তমন্না কোনোদিনই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে স্বচ্ছন্দ নন। কিন্তু নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য লাস্ট স্টোরিজ টু’-তে প্রথমবার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তমন্না। এই ওয়েব সিরিজে বিজয় বর্মা (Vijay Verma)-র বিপরীতে এই ধরনের দৃশ্যে অভিনয় করেছেন তিনি। তমন্না জানালেন, অনেকেই মনে করেন, নায়করা রোম‍্যান্টিক দৃশ্যে অভিনয় করতে স্বচ্ছন্দ। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। তমন্নার মতে, যেসব অভিনেতারা লাজুক ও শান্ত স্বভাবের, তাঁদের রোম‍্যান্টিক দৃশ্যে সংলাপ বলতেও সমস্যা হয়। রোম‍্যান্টিক দৃশ্যটি ফুটিয়ে তুলতেও অসুবিধা বোধ করেন তাঁরা।

‘দ্য লাস্ট স্টোরিজ টু’-তে বিজয়ের সাথে তমন্নার ঘনিষ্ঠ দৃশ্যের রসায়ন দর্শকদের যথেষ্ট মুগ্ধ করেছিল। মূলতঃ এই ওয়েব সিরিজের সেট থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। 2023 সালের বর্ষবরণের সময় একটি ক্রুজে পার্টি চলাকালীন তাঁদের ঘনিষ্ঠ চুম্বন ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই সময় নিজেদের সম্পর্কের প্রসঙ্গে মুখ না খুললেও পরবর্তী কালে তাঁদের সম্পর্কে সীলমোহর দিয়েছেন বিজয় ও তমন্না। শোনা যাচ্ছে, চলতি বছর এখনও অবধি তমন্না কোনো প্রোজেক্ট সাইন করেননি। তমন্না ইঙ্গিত দিয়েছেন তাঁর সাথে বিজয়ের আসন্ন বিয়ের। কারণ দুই পরিবারের সদস্যরা আপাতত তমন্না ও বিজয়কে বিয়ের তাড়া দিচ্ছেন।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026