খেলা

Virat-Tamannaah: প্রাক্তন প্রেমিক কোহলিকে নিয়ে গর্বিত তামান্না ভাট! কিন্তু কেন? প্রকাশ্যে এলো বিষ্ময়কর তথ্য

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি যে সংবাদ শিরোনামে থাকবেন এটাই স্বাভাবিক। বারবারই দেখা গেছে, কোন কারণ ছাড়াও সংবাদ শিরোনামে রয়েছেন ভারতের তারকা এই ব্যাটসম্যান। তবে বিগত কয়েকদিন ধরে তিনি সংবাদ শিরোনামে রয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হতাশা জনক পারফরম্যান্স করার কারণে। আমরা আপনাদের জানিয়ে রাখি, টেস্ট বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ এবং ৪৯ রানের ইনিংস খেলেন। আর তারপর থেকে সংবাদ শিরোনামের আলোচনায় রয়েছেন কিং কোহলি।

তবে বর্তমানে সম্পূর্ণ ভিন্ন কারণে সংবাদ শিরোনামে নাম উঠেছে বিরাট কোহলির। আসলে তার প্রাক্তন প্রেমিকা তামান্না ভাটিয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী জানান, ‘বিরাট কোহলির জন্য গর্বিত তিনি। কারণ তার সাথে শুটিংয়ে কাজ করার সময় আমার মনে হয়, তিনি যে কোন অভিনেতার চেয়েও ভালো অভিনয় করেন। ফলে তার সাথে শুটিংয়ের কাজ বেশ দ্রুত সম্পন্ন হয়।’

আর এরপর থেকে সংবাদমাধ্যমের আলোচনায় উঠে আসে বিরাট কোহলির সাথে তামান্না ভাটিয়ার পুরনো প্রেমের কাহিনী। আমরা আপনাদের জানিয়ে রাখি, অনুষ্কা শর্মার সাথে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তামান্না ভাটিয়ার সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন বিরাট কোহলি। সেই সময় বিভিন্ন মাধ্যমে তাদের প্রেমের গল্প বিশেষভাবে ভাইরাল হতেও দেখা গিয়েছিল। এমনকি বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছিল, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন দুই সেলিব্রেটি। যদিও অনুষ্কা শর্মাকে বিয়ে করে সমস্ত উৎকণ্ঠার সমাপ্তি ঘটান বিরাট কোহলি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026