Tamannah: রিলিজ করেছে তামান্নার বোল্ড আইটেম সং ‘আজ কি রাত‘, টেক্কা দিচ্ছে নোরার ‘কামারিয়া‘ কে

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’ সিনেমার সাফল্যের পর এবার ‘স্ত্রী ২’ নিয়ে হাজির হচ্ছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। অমিত পরিচালিত এই ভৌতিক কমেডি চলচ্চিত্রটিতে তামান্না ভাটিয়া নতুন অভিনেত্রী হিসেবে যোগদান করেছেন। আসলে গত ২৪ জুলাই রিলিজ করেছে এই সিনেমার নতুন আইটেম সং। এতে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। এই ‘আজ কি রাত‘ আইটেম গানটি রিলিজের পর থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। দর্শকরা তামান্নার উপস্থিতি এবং তার বোল্ড নাচের স্টেপের প্রশংসা করেছেন। তারা মনে করেছেন যে তিনি গানটিতে আগুন লাগিয়ে দিয়েছেন। অন্যদিকে, অনেকেই আবার ‘স্ত্রী’-র ‘কামারিয়া’ গানের সাথে তুলনা করেছেন এবং মনে করেছেন ‘আজ কি রাত’ গানটি তার চেয়ে অনেক কম।

তামান্না বনাম নোরার আইটেম গান

আপনাদের জানিয়ে রাখি যে ২০১৮ সালের ‘স্ত্রী‘ সিনেমাতেও একটি আইটেম গান ছিল যার নাম ‘কামারিয়া‘। এতে উদ্দাম কায়দায় নাচ করে সকলের নজরে এসেছিলেন নোরা ফাতেহী। এই নিয়ে রীতিমত কমেন্ট ভরে গিয়েছে তামান্নার ইনস্টাগ্রাম পোস্টে। আসলে তামান্না এবং ম্যাডক ফিল্মস একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে নতুন আইটেম গানটি শেয়ার করেছেন। অনেকেই এই পোস্ট দেখে তামান্নার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মন্তব্য করে জানিয়েছেন যে নোরার কামারিয়া গানটি তাদের বেশি পছন্দ।

তামান্নার আইটেম গানে দর্শকদের প্রতিক্রিয়া

একজন ব্যবহারকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘স্ত্রী এর কামারিয়া এর থেকে অনেক ভালো।‘ আবার কেউ বলেছেন, ‘সাবসে বেকার গানা।‘ আবার একজন নতুন গানের কোরিওগ্রাফি নিয়ে মন্তব্য করে বলেছেন, ‘কোরিওগ্রাফি ইস ব্যাড টু ওরস।‘ এককথায় বলতে গেলে এই ‘আজ কি রাত’ গানটি রিলিজ করার পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। আপনি কি দেখেছেন এই ভিডিওটি? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে দেখে নিন তামান্না ভাটিয়ার নতুন আইটেম গানটি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026