চলতি মাসেই বলিউডের ভাইজান সালমান খান অভিনীত ‘কিসিকা ভাই কিসিকা জান’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। ইতিমধ্যেই এই ছবি প্রথম ৩ দিনে ৬৬ কোটির গন্ডি পেরিয়েছে। বক্সঅফিসে এখন অব্যাহত রয়েছে এই ছবির রাজত্ব। আর এখন থেকেই ভাইজানের পরবর্তী দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’ উঠে এসেছে চর্চায়।
জানা গেছে, চলতি বছরের দীপাবলিতেই মুক্তি পাবে ভাইজানের দীর্ঘ প্রতীক্ষিত ‘টাইগার ৩’। এই ছবিতে খুব সম্ভবত আবারও ক্যাটরিনা কাইফের বিপরীতেই দেখা মিলবে ভাইজানের। তবে এবার দীপাবলিতে ভাইজানকে টেক্কা দিতে পারে শিবাকার্তিকিয়ান (Sivakarthikeyan)। সূত্র মারফত জানা গিয়েছে, এই দীপাবলিতেই ‘টাইগার ৩’কে টেক্কা দিতে আসছে তার তামিল ছবি ‘আয়ালান’। এটি একটি সাইন্স ফিকশন। চলতি বছরেই যে এই দুটি ছবির জোরদার সংঘর্ষ হতে চলেছে, তা এখন থেকেই আন্দাজ করছেন একাংশ।
আর রবি কুমার পরিচালিত এই তামিল ছবি মুক্তি পাবে চলতি বছরে দীপাবলিতেই। ছবিতে শিবাকার্তিকিয়ান ছাড়াও অভিনয় করতে দেখা যাবে রাকুল প্রীত সিং, যোগী বাবু, ঈশা কপিকার, শারহাদ কেলকার, বিষ্ণুপ্রিয়ার মতো একাধিক পরিচিত তারকাদের। জানা গিয়েছে, এটি পুরোপুরি প্রথম লাইভ অ্যাকশন ছবি হবে। এতে ৪৫০০’টিরও বেশি ভিএফএক্স শর্ট থাকবে।
‘আয়ালান’এ এলিয়ানের চরিত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় উপস্থিত থাকবে পর্দায়। এই দুর্দান্ত কাজটি সম্পন্ন করেছে ‘ফ্যান্টম এফএক্স’। উল্লেখ্য, এই কম্পানি হলিউডের সিনেমার একাধিক দুর্দান্ত কাজ করেছে। বলাই বাহুল্য, আসন্ন ‘আয়ালান’এ যে বেশ উন্নত মানের ভিএফএক্সের মাধ্যমে দর্শকদের তাক লাগাতে চলেছে, তা বোঝাই যাচ্ছে। এই ছবি তামিল ছাড়াও হিন্দি, তেলেগু, কন্নর ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে বলেই জানা গিয়েছে। আপাতত অপেক্ষায় বলিউডের পাশাপাশি দক্ষিণী দুনিয়াও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…