তামিলনাড়ু : দেশের অধিকাংশ রাজ্যে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন। কিন্তু তামিলনাড়ু রাজ্য সরকার ঘোষণা করেছে সব শ্রেণির পঠনপাঠন একসঙ্গে শুরু হবে করোনা পরিস্থিতির মধ্যেই। এই রাজ্যে ইতিমধ্যেই করোনা আক্রান্ত ৫,৩৬,৭৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৮,৭৫১ জনের।
রাজ্যের শিক্ষামন্ত্রী কে এ সেনগোটিয়ান জানান, সরকার আর কয়েক সপ্তাহ রাজ্যের করোনা পরিস্থিতি দেখবে, তারপর সব স্কুল খুলে দেওয়া হবে। প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল চালানো হবে।
করোনা সংক্রমণের কথা মাথায় রেখে দেশজুড়ে গত ২৫ মার্চ থেকে স্কুল বন্ধ করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু চলতি মাসের প্রথম থেকে আনলক হওয়ার কারণে একে একে খুলবে স্কুল। প্রসঙ্গত, ভারতের অন্যান্য রাজ্যগুলির অবস্থাও ক্রমশ খারাপ হচ্ছে। প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোন আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯২,৬০৫ জন এবং মৃতের সংখ্যা ১,১৩৩জন। সারা দেশে এখন মোট ৫৪ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। বার বার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও মেলেনি কোন সুরাহা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…