বিগ বসের ঘরে ক্যামেরার সামনে এই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হলেন কাজলের বোন Tanisha Mukherjee, ভিডিও ভাইরাল

তানিশা মুখার্জ্জী কাজলের বোন ও অজয় দেবগনের শালিকা। তিনিও বিনোদন জগৎ-এর একজন পরিচিত অভিনেত্রী। নব্বই দশকের বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন কাজল। অজয় দেবগন ছিলেন সেইসময়ের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম। একটা সময়ে তাদের প্রেম নিয়ে কম চর্চা হয়নি। তবে অজয় দেবগন কিংবা কাজলকে নিয়ে নয়, এবার কথা হবে কাজলের বোন তানিশাকে নিয়ে। তানিশা মুখার্জ্জীও রূপে-গুণে টেক্কা দিতে পারেন নিজের দিদি কাজলকেও। অবশ্য সেকথা তাকে দেখলেই স্পষ্ট হবে।

খুব সম্প্রতি মানীশ মালহোত্রার আয়োজিত একটি ফ্যাশন শোতে একই সাথে হাজির থাকতে দেখা গিয়েছিল এই দুই বোনকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাপারাজিৎদের ক্যামেরার সামনেও হাজির হয়েছিলেন একসাথে। তাদের একসাথে দেখে সুযোগ হাতছাড়া করেননি কেউই‌। আর সেই সূত্রেই এই মুহূর্তে তাদের একাধিক ঝলক ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ঝলক।

এদিন তানিশাকে হলুদ রঙের একটি সাহসী পোশাকেই এই ফ্যাশন শোতে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। মানানসই হেয়ার স্টাইলে মূল্যবান নেকলেসও পরেছিলেন অভিনেত্রী। পায়ে ছিল হলুদ রঙের মানানসই হাইহিলও। পাশাপাশি এদিন খোলা চুলে হালকা ও ডিপ গোলাপীর কম্বিনেশনে একটি ডিজাইনার শাড়িও পরেছিলেন কাজল। বলাই বাহুল্য, এই অনুষ্ঠানে এই দুই বোনই সকলের মাঝে থেকেও নজর কেড়েছিলেন একাংশের। এদিনের ঝলক দেখে একাংশের মত, তানিশা এই অনুষ্ঠানে কাজলকেও টেক্কা দিয়েছেন নিজের সৌন্দর্যের দিক দিয়ে।

অভিনেত্রী ‘বিগ বস ৭’এ অংশগ্রহণ করেছিলেন। আরমান কোহলির সাথেও নাম জড়িয়েছিল তার। আর এই সূত্রেই মিডিয়ার পাতায় কম চর্চিত হননি সেইসময়ে। বিগবসের ঘরে নিজের এই সম্পর্ক নিয়েও সালমান খানের সাথে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। অবশ্য পরবর্তীকালে বিগবসের শেষে তাদের সেই সম্পর্কের পরিণতি হয়েছিল বিচ্ছেদ। পরে এক সাক্ষাৎকারে সেই সম্পর্ক প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, আগে তিনি বোকা ছিলেন তবে বর্তমানে তিনি বুদ্ধিমান হয়ে গিয়েছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026