বিনোদন

Tanushree Bhattacharya: প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন ‘রানী রাসমণি’র মা ভবতারিণী ওরফে তনুশ্রী ভট্টাচার্য

সদ্য মা হয়েছেন ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের ‘ মা ভবতারিণী’ ওরফে অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য । গত ডিসেম্বরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। গত জুলাই মাসে ফাঁস হয় অভিনেত্রীর মা হওয়ার সুখবর । সেই খবরে সিলমোহরও দিয়েছিলেন তনুশ্রী। খবর ফাঁস হওয়ার পর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সুখবর। 

এই মুহূর্তে অভিনেত্রী মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন। অভিনেত্রীর এখন দিনরাত্রি একরত্তি মেয়েকে নিয়ে কাটছে। নতুন বছরের শুরুর দিন নিজের মেয়ের সাথে অনুগামীদের পরিচয় করালেন।এদিন মা হওয়ার পর প্রথম নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী তনুশ্রী। তবে সন্তানের মুখ নয়, শুধুই সন্তানের হাত শেয়ার করলেন। তবে এর থেকে বোঝা যাচ্ছে এত সহজে সন্তানের মুখ প্রকাশ্যে আনছেন না অভিনেত্রী। এদিন নিজের হাতের ওপরে সন্তানের হাত রেখে একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন,’ধন্যবাদ 2021 আমাকে আমার জীবনের সেরা উপহার দেওয়ার জন্য.. সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ’!

তনুশ্রী ভট্টাচার্য সবচেয়ে বেশি জনপ্রিয় হন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’-এর ‘মা ভবতারিণী’র চরিত্র থেকে। এই চরিত্রে অভিনয় করতে করতে তিনি গর্ভবতী হন৷ অন্তঃসত্ত্বাকালীন কিছুদিন শ্যুটিং করে কয়েকমাস পর এই ধারাবাহিকের শ্যুটিং বন্ধ করে দিয়েছিলেন । এমনকি নিজেই তাঁর বেবিবাম্পের ছবি শেয়ার করে সকল অনুগামীদের এই সুখবরটি দিয়েছিলেন। এমনকি অভিনেত্রী সাধের প্রচুর ছবিও ইনস্টাগ্রামে জুড়েছিলেন অভিনেত্রী। এমনকি এই অবস্থায় অনেক রিল ভিডিও বানিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে পরিচালক শমীক বসুকে বিয়ে করেন তনুশ্রী। শমীক নিজেও টেলিভিশন ধারাবাহিকের একজন সফল পরিচালক। ‘প্রথমা কাদম্বিনী’, ‘পান্ডব গোয়েন্দা’-সহ একাধিক ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।
এই মুহূর্তে শমীক স্ত্রী আর সন্তানের খেয়াল রাখছেন। অভিনয় থেকে বর্তমানে সাময়িক বিরতি নিয়েছেন তনুশ্রী। তবে তনুশ্রী জানিয়েছেন, মা হওয়ার পর তিনি অভিনয় ছাডবেননা। বরং সন্তানের ছয় মাস হওয়ার থেকে নিজেকে নতুন করে গ্রুম করবেন । আবারও নতুন ভাবে নতুন করে ফিরবেন অভিনয়ে। কারণ তনুশ্রী মনে করেন, অভিনয় সত্ত্বা তাঁর অস্তিত্ব। অভিনয় করতে না পারলে তিনি নিজেকে হারিয়ে ফেলবেন। তাই তিনি ফের কাজে ফিরবেন।

John Fabian

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026