টলিটাউন ও টেলিটাউনে হানা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আক্রান্ত হচ্ছেন একের পর এক শিল্পী ও কলাকূশলীরা। করোনায় আক্রান্ত হয়েছেন ভরত কল (Bharat kaul)। এছাড়াও ‘দেশের মাটি’ সিরিয়ালের ‘নোয়া’ শ্রুতি দাস (Shruti Das) করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু পয়লা বৈশাখের আগের দিন তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে।
এর মধ্যেই ‘মিঠাই’-এর ‘তোর্সা’ তন্বী লাহা রায় (Tanwi Laha Ray) হলেন করোনা আক্রান্ত। ভার্চুয়াল মাধ্যমে একটি সাক্ষাৎকারে তন্বী জানিয়েছেন, কিছুদিন আগেই রাত থেকে তাঁর মাথায় সামান্য যন্ত্রণা হচ্ছিল। এরপর সর্দি ও জ্বর ভাব দেখা দেওয়ার পর তিনি কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নেন। সেইমতো তিনি ও তাঁর মা-বাবা কোভিড টেস্ট করান। তবে তাঁর মা-বাবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছেন তন্বী। তাঁর ঘরের দরজার বাইরে মা খাবার রেখে যাচ্ছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তন্বী। এছাড়াও ফলের রস ও তাজা শাক-সব্জি বেশি করে খাচ্ছেন তিনি। পয়লা বৈশাখের দিন একরাশ মনখারাপ নিয়ে নিজের একটি সুন্দর ছবি শেয়ার করে তন্বী অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, পৃথিবী দ্রুত সুস্থ হয়ে উঠুক। ‘মিঠাই’-এর প্রযোজনা সংস্থার তরফে তন্বীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। তবে তন্বীর দীর্ঘ অনুপস্থিতির জেরে ‘মিঠাই’-এর চিত্রনাট্যে হয়তো পরিবর্তন আসতে পারে।
কিন্তু হোম আইসোলেশনে থেকে কাটতে চাইছে না তন্বীর সময়। তাই তিনি নিজের পুরানো ফটোশুটের ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে কালো শর্ট ড্রেসে শুকনো বাথটবে রিল্যাক্স করছেন তন্বী। ছবিটি ভাইরাল হওয়ার পাশাপাশি তন্বী জানিয়েছেন, আগের থেকে অনেকটা সুস্থ রয়েছেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরতে চান তন্বী।
দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…
পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…
ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…
স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…
কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…