বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি তিন কিশোরী নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন হাজারো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
‘দ্যা ফোক ডান্স’ নামক ইউটিউব চ্যানেল থেকে দুইসপ্তাহ আগে এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল। বর্তমানে ভিডিওটি ৬ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। তিন কিশোরীকে এই মুহূর্তের ট্রেন্ডিং গান ‘টাপা টিনি’র তালে কোমর দোলাতে দেখা গিয়েছে। তারা রীতিমতো দক্ষতার সাথে এই নাচের ভিডিওটি বানিয়েছেন। লাল শাড়ির পাশাপাশি একেবারে মানানসই সাজেই সেজে উঠেছিলেন তারা। ভিডিওতে যে তিন কিশোরীকে দেখা গিয়েছে তাদের নাম, সুদীপ্তা, নিশা, প্রিয়া। তিনজনই যে যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত, তা তাদের নাচ দেখেই স্পষ্ট হয়েছে।
চলতি মাসেই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশুরু’। তবে মুক্তির অনেকদিন আগে থেকেই এই ছবির সমস্ত গান মন কেড়েছে সকলের। তাদের মধ্যে ‘টাপা টিনি’ অন্যতম। এই গানের তালে মেতে উঠেছেন তারকা থেকে সাধারণ সকলেই। ছবির প্রচারের সময়ও এই গানের সুর ভেসে এসেছে বারবার। আর সম্প্রতি এই গানের তালেই নাচলেন এই তিন কিশোরী, যার সূত্র ধরেই চর্চায় তারা।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…