টেক বার্তা

হ্যাচব্যাক সেগমেন্টে Baleno কে টেক্কা দিচ্ছে Tata Altroz, এখন কিনে নিন মাত্র ৫ লাখ টাকায়

বাজেট মূল্যের গাড়ির কথা বললে যে কোম্পানির নাম ভারতীয় মার্কেটে প্রথমে উঠে আসে তা হল মারুতি সুজুকি। এই কোম্পানির অল্টো, ওয়াগনার থেকে শুরু করে সুইফ্ট, বেলেনো পর্যন্ত সব গাড়ি হটকেক ভারতীয় মার্কেটে। হ্যাচব্যাক গাড়ির তালিকায় এই মারুতি সুজুকি Baleno ব্যাপক জনপ্রিয় দীর্ঘদিন ধরেই। তবে বর্তমানে ভারতীয় গ্রাহকরা গাড়ি কেনার আগে সেফটি রেটিং দেখতে চাইছেন। তাই নতুন করে ভারতীয় নতুন প্রজন্মের পছন্দের কোম্পানি হচ্ছে Tata। এই দেশীয় কোম্পানির একাধিক গাড়ি এখন জনপ্রিয়তার শীর্ষে। হ্যাচব্যাক সেগমেন্টের কথা বললে Tata Altroz সকলের পছন্দ হচ্ছে।

দেশীয় কোম্পানি Tata তাদের গ্রাহকদের কথা ভেবেই আজকাল নতুন নতুন গাড়ি বাজারে আনছে। এই Altroz শেষ বছর থেকে রীতিমত ভারতীয় মার্কেটে রাজত্ব করছে। এই গাড়িতে একদিকে রয়েছে শক্তিশালী ইঞ্জিন, তো অন্যদিকে আছে বর্তমান প্রজন্মের সাথে পাল্লা দেওয়া নতুন নতুন প্রযুক্তি। আর গাড়ির লুক যে অনবদ্য তা বলার দরকার পড়ে না। এই গাড়ির এক্স শোরুম মূল্য শুরু ৬.৩৪ লাখ টাকা থেকে শুরু। এর টপ মডেলের দাম প্রায় ৯.৯৯ লাখ টাকা। আপনার কাছে যদি এইমুহুর্তে এত বাজেট না থাকে, তাহলে সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখতে পারেন। শুধুমাত্র আপনার জন্য এই প্রতিবেদনে আমরা অনলাইন ওয়েবসাইটে উপলব্ধ এমন কয়েকটি Tata Altroz সমন্ধে জানাবো।

CARWALE নামক ওয়েবসাইটে ২০২০ মডেলের একটি Tata Altroz উপলব্ধ রয়েছে। এই গাড়িটি দিল্লিতে রেজিস্টার করা। গাড়িটি মাত্র ৫৫ হাজার কিমি চলেছে। এই গাড়িটি আপনি মাত্র ৫.৭৫ লাখ টাকায় কিনতে পারবেন। অন্যদিকে, OLX এ একটি ২০২১ সালের গাড়ি আছে যা আপনি মাত্র ৫.৬১ লাখ টাকায় কিনতে পারবেন। আর DROOM ওয়েবসাইট আপনি পুরানো Tata Altroz ​​মডেলের উপর চমৎকার ডিল পাবেন। এখানে আপনি এই গাড়ির ২০২১ মডেলটি কিনতে পারেন। এই গাড়িটি হরিয়ানা রাজ্যে রেজিস্টার করানো। মাত্র ৩৮ হাজার কিমি চলেছে এই গাড়ি। ৫.৪৫ লাখ টাকায় এই গাড়ি বাড়ি নিয়ে আসতে পারবেন আপনি।

Nirajana Nag

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026