জলের দরে নতুন ইলেকট্রিক সাইকেল নিয়ে এলো টাটা, বারবার করতে হবে না ব্যাটারি চার্জ, দেখে নিন দাম এবং ফিচার

বর্তমানে সারা বিশ্বে শুরু হয়ে গিয়েছে একটা বৈদ্যুতিক যুগ। প্রচলিত পেট্রোল এবং ডিজেল গাড়ির পরিবর্তে এখন ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে ইলেকট্রিক গাড়ি এবং বাইক। সারা বিশ্বের যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে গত কয়েক বছরে, তাতে স্বাভাবিকভাবেই মানুষ বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকেছে। কোম্পানিগুলিও প্রতিনিয়ত তাদের বৈদ্যুতিক গাড়ি এবং বাইক বাজারে আনতে শুরু করেছে। এই ধরনের বৈদ্যুতিক গাড়ি এবং বাইক যেমন আপনার টাকা সাশ্রয় করবে, তেমনি কিন্তু আপনাকে একটা দারুন অভিজ্ঞতা দেবে। পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির গতি অনেক বেশি হলেও, সেই গাড়ি মেন্টেন করতে অনেক বেশি খরচ হয়। তার পাশাপাশি সেই সমস্ত গাড়ি থেকে নির্গত ধোঁয়া পরিবেশের ক্ষতি করতে পারে ব্যাপকভাবে। তার পরিবর্তে একটু স্লো ইলেকট্রিক গাড়িতে আপনার যেমন একদিকে হবে সাশ্রয়, তেমনি পরিবেশও ভালো থাকবে। তাই আজকাল প্রতিটি কোম্পানি, তাদের ইলেকট্রিক যানবাহন বাজারে আনতে শুরু করেছে। তবে শুধুমাত্র গাড়ি অথবা বাইক নয়, একই সাথে জনপ্রিয়তা পেয়েছে ইলেকট্রিক সাইকেল। এমন বেশ কয়েকটি কোম্পানি রয়েছে যেগুলি সস্তা দামে ভারতের বাজারে নিয়ে এসেছে একাধিক ইলেকট্রিক সাইকেল। এর মধ্যেই একটি কোম্পানি হলো Tata Strider। চলুন আজকে সেই সাইকেলের ব্যাপারেই আপনাদের জানাবো।

টাটা স্ট্রাইডার নিয়ে এসেছে নতুন Zeeta Plus

স্ট্রাইডার, টাটা ইন্টারন্যাশনালের মালিকানাধীন একটি কোম্পানি, এবারে তাদের নতুন বৈদ্যুতিক সাইকেল চালু করেছে। কোম্পানি তার ই-বাইকের নাম দিয়েছে Zeeta Plus, যা পরিবহনের ক্ষেত্রে পরিবেশ বান্ধব, নির্ভরযোগ্য এবং লাভজনক বিকল্প হিসেবে প্রমাণিত হতে পারে।

Zeeta Plus ব্যাটারি এবং পাওয়ার

কোম্পানি এই বাইকটিতে ২৫০W BLDC মোটর ব্যবহার করেছে, যেটি প্রতিটি আবহাওয়ায় ভালো কাজ করতে সক্ষম। এই সাইকেলে ৩৬V-৬Ah ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা ২১৬Wh এর পাওয়ার আউটপুট দেয়। এটি একক চার্জে ৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং এর সর্বোচ্চ গতি ২৫ কিমি/ঘন্টা।

ডুয়াল ডিস্ক ব্রেক

কোম্পানি এই বৈদ্যুতিক সাইকেলে ডুয়াল ডিস্ক ব্রেক দিয়েছে, যার কারণে এটিকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়।

Zeeta Plus ই-সাইকেলের দাম

টাটার লঞ্চ করা এই সাইকেলের দাম রাখা হয়েছে ২৬,৯৯৫ টাকা, যা এই ইলেকট্রিক সাইকেলের প্রাথমিক মূল্য। কোম্পানি এই দামে এই সাইকেলটি তার প্রথম কয়েকজন গ্রাহকের কাছে বিক্রি করবে, পরে এর দাম ৬,০০০ টাকা বাড়ানো হবে। এই সাইকেলটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026