রোডটেস্টে ক্যামেরায় ধরা পড়লো Tata Curvv, লঞ্চের আগেই ব্যাপক জনপ্রিয়তা পেল ভারতীয়দের মধ্যে

বর্তমান দিনে ভারতীয় গ্রাহকদের প্রথম পছন্দ হল SUV গাড়ি। তাই সমস্ত অটোমেকার সংস্থা ভারতীয় মার্কেটে একের পর এক SUV লঞ্চ করছে। এই দৌড়ে অনেকটাই এগিয়ে দেশীয় কোম্পানি Tata Motors। চলতি বছরে অত্যাধুনিক ফিচারসহ বেশ কিছু SUV লঞ্চ করেছে কোম্পানি। এই তালিকায় রয়েছে Nexon, Harrier এবং Safari-এর ফেসলিফট ভার্সন। তাদের SUV সেগমেন্টকে আরোও সমৃদ্ধ করতে কোম্পানি লঞ্চ করতে চলেছে Curvv। এই বছরের শুরুর দিকে অটো এক্সপোতে প্রদর্শন করা হয়েছে, Tata Curvv coupe-SUV-কে। তবে এই গাড়ি কবে লঞ্চ হবে সেই সমন্ধে কিছু জানানো হয়নি। তবে বছর গড়ানোর আগেই এই গাড়িকে রোডটেস্ট করতে দেখা গেল।

কিছুদিন আগেই Tata Curvv coupe গাড়ির একটি টেস্টিং ভেহিকেল পার্কিং লটে দেখা গিয়েছিল। সেই ছবি সোশাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল। কিছুদিন যেতে না যেতেই দ্বিতীয়বারের জন্য এই গাড়িকে রাস্তায় দেখা গেল। এই গাড়ির ডিজাইন বেশ অনন্য। Coupe লুক দেওয়ার জন্য এতে পিছনের প্রোফাইলটি বেশ ঢালু ও উইন্ড স্কিনের উপর অতিরিক্ত মোড়ানো। এতে আজকালকার গাড়ির মত কানেকটেড ডিআরএল হেডলাইট আছে। Curvv-এ LED প্রজেক্টর সহ স্প্লিট হেডল্যাম্প অ্যাসেম্বলি থাকবে৷ এর বৈদ্যুতিক সংস্করণে, Curvv-এ একটি ফাঁকা-অফ গ্রিল থাকবে, নতুন Nexon EV-এর মতো।

পারফরম্যান্সের কথা বলতে গেলে এই গাড়িতে আশা করা হচ্ছে নেক্সনের ১.২ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন দেওয়া হবে। আর ইলেকট্রিকের কথা বলতে গেলে এতে Nexon সিরিজের লং রেঞ্জ ব্যাটারি ও মোটর সেটআপ থাকবে। ফিচারের কথা বললে এতে ১০.২৫ ইঞ্চি ফুল TFT ইন্সট্রুমেন্ট কনসোল, একটি ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। এই গাড়িটি আশা করা যাচ্ছে ২০২৪ সালের প্রথমের দিকে লঞ্চ করবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026