ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

খেল খতম LIC IPO-র! ১৮ বছরে প্রথমবার IPO আনছে টাটা গ্রুপের এই কোম্পানি

আইপিওতে বিনিয়োগকারীদের জন্য একটি বড় সুখবর সামনে এল। আসলে টাটা গ্রুপের একটি কোম্পানি খুব শীঘ্রই আইপিও লঞ্চ করতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি অর্থবর্ষেই দেখা মিলবে টাটা টেকনোলজিসের আইপিও। আপনাদের জানিয়ে রাখি, টাটা গ্রুপ এই ১৮ বছরের মধ্যে প্রথমবারের জন্য আইপিও আনছে। এই আইপিওর মাধ্যমে খুচরো বিনিয়োগকারীরা শেয়ার কিনতে পারেন।

কিছুদিন আগেই রীতিমতো ধুমধাম করে বাজারে লঞ্চ হয়েছিল এলআইসির আইপিও। কিন্তু লঞ্চের পর তা বাজারে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে বিশেষজ্ঞদের মতামত যে টাটা গ্রুপের এই নতুন আইপিও পছন্দ হবে বিনিয়োগকারীদের। আসলে আইপিও লঞ্চ করা টাটা গ্রুপের, টাটা টেকনোলজিসের টাটা মোটরসে ৭৪ শতাংশের বেশি শেয়ার রয়েছে। বাজারে এই কোম্পানির যথেষ্ট সুনাম আছে। এই কোম্পানির মূলত চারটি বিষয়ে ফোকাস করে থাকে। সেগুলি হলো অটোমেটিভ, মহাকাশ, শিল্প যন্ত্রপাতি এবং শিল্প।

টাটা টেকনোলজিস এর মূল অফিস রয়েছে পুনেতে। এছাড়া গোটা বিশ্বজুড়ে তাদের মোট ১৮ টি ডেলিভারি সেন্টার রয়েছে। বর্তমানে এতে ৯৩০০ কর্মী কাজ করেন। চলতি অর্থবর্ষের শেষে টাটা টেকের রাজস্বের পরিমাণ ছিল প্রায় ৩৫২৯.৬ কোটি টাকা। ফলে এই কোম্পানি যে বর্তমানে লাভজনক তা আলাদাভাবে বলার কোনো দরকার পড়ে না।

প্রসঙ্গত উল্লেখ্য, বাজারে মূলধনের দিক থেকে TCS দেশের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি। এর আগে ২০০৪ সালে টাটা গ্রুপের এই টিসিএস আইপিও চালু করেছিল। সেই সময়কার মাত্র ৯০০ টাকার শেয়ার এর মূল্য এখন হয়ে দাঁড়িয়েছে ৩২০০ টাকা। বিনিয়োগকারীদের এক এক বছরে লাভের পরিমাণ বেড়েছে ২.২৮ শতাংশ। এবার টাটা টেকনোলজিস কবে তাদের আইপিও লঞ্চ করবে, তার অপেক্ষায় রয়েছেন অনেকেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026