ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আবারও বাজারে ফিরছে Tata Nano, অবিশ্বাস্য কম দামে পেয়ে যাবেন ইলেকট্রিক গাড়ি

টাটা কোম্পানি হলো ভারতের অটোমোবাইল সেক্টরের এমন একটি ব্র্যান্ড, যা বহু বছর ধরে এই সেক্টরে নিজের একটা আলাদা নাম এবং পরিচয় তৈরি করেছে। টাটা সুমো থেকে শুরু করে টাটা নেক্সন, সবকিছুই ছিল একটা সময়ের অত্যন্ত জনপ্রিয় গাড়ি। আইকনিক ন্যানো গাড়ি ও টাটা কোম্পানি মাত্র ১ লক্ষ টাকায় লঞ্চ করেছিল ভারতের সমস্ত মানুষদের গাড়ি চালানোর সুবিধা দেওয়ার জন্য। তবে, টাটা ন্যানো একেবারেই সফল হয়নি। ফলে এই গাড়ির উৎপাদনও কয়েক বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। তবে শোনা যাচ্ছে আবারো নতুন করে বাজারে নামতে চলেছে টাটা ন্যানো। এবারে একেবারে নতুন অবতারে ভারতে নামতে চলেছে টাটা ন্যানো। তবে, এবার কিন্তু ন্যানো হতে চলেছে একেবারে ইলেকট্রিক ভ্যারিয়েন্টের। চলুন তাহলে লেটেস্ট ফিচার এবং স্পেসিফিকেশনসহ নতুন টাটা ন্যানো গাড়ির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই ডিসেম্বর মাসে ভারতীয় বাজারে এই গাড়িটি লঞ্চ হবে বলে জানা যাচ্ছে। বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে সমস্ত সংস্থা গুলি এখন ইলেকট্রিক ভেহিকেল তৈরি করার দিকে মন দিতে শুরু করেছে। মাত্র আড়াই লক্ষ টাকায় সেই কারণেই ভারতের বাজারে আসছে নতুন টাটা ন্যানো ইলেকট্রিক। টাটা ন্যানো ছিল রতন টাটার স্বপ্নের প্রজেক্ট। এই ইলেকট্রিক গাড়ি এখনো অনেকের পছন্দের গাড়ি। মনে করা হচ্ছে টাটা ন্যানো এই গাড়ির সেক্টরে একটা নতুন ট্রেন্ড সেট করবে। শহরের গাড়ি চালানোর কথা মাথায় রেখে এই গাড়ি বিশেষভাবে তৈরি করা হবে। স্টাইল এবং আরামের সাথে কোন রকম আপোস করা হচ্ছে না এখানে। কম দামে সমস্ত ফিচার দিয়ে আপনারা এই গাড়ি পেয়ে যাবেন।

এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ১৭ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি। একবার সম্পূর্ণ চার্জ দিলে ৩১২ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে এই গাড়ি। ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতি অর্জন করতে পারবে। মাত্র ১০ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে পারবে এই গাড়ি। ফুল চার্জ হতে ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে। ভেতরের জায়গা কিছুটা বাড়বে। চারটি আরামদায়ক সিট থাকবে এই গাড়িতে। এছাড়াও থাকবে সাত ইঞ্চি বিনোদনের জন্য স্ক্রিন, ইন্টারনেট সংযোগ, ব্লুটুথ কানেক্টিভিটি, সবকিছুই রয়েছে এই গাড়িতে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026