ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাসে মাত্র ৩,৫৫৫ টাকা দিয়ে কিনে ফেলুন ব্র্যান্ড নিউ গাড়ি, ধামাকা অফার আনলো টাটা মোটরস

সকলের কাছেই বর্তমানে গাড়ি একটি অন্যতম বড় পছন্দ হয়ে উঠতে শুরু করেছে। বর্তমানে করোনা পরিস্থিতি এখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। তাই নিজের গাড়ি থাকা এবং সেই গাড়ি ব্যবহার করে চলাফেরা করা সব থেকে বেশি সুরক্ষিত। কিন্তু গাড়ির দাম শুনেই অনেকে আবার সেই গাড়ি কেনার ইচ্ছা ত্যাগ করে দেন। কিন্তু, আজকে টাটা মোটরস আপনাদের জন্য এমন একটি অফার নিয়ে চলে এসেছে, যা দেখলে আপনাদের চক্ষু চড়কগাছ হয়ে যাবে। মাসে মাত্র ৩,৫৫৫ টাকা খরচ করলেই আপনি পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ টাটা কোম্পানির সিডান Tata Tiago।

এই গাড়িতে হ্যাচব্যকের মধ্যে অত্যন্ত প্রিমিয়াম ডিজাইন বিশিষ্ট একটি গাড়ি। দাম কম হলেও বিল্ড কোয়ালিটিতে কিন্তু কোনোভাবেই কম্প্রোমাইজ করা হয়নি টাটা কোম্পানির তরফ থেকে। সেই কারণেই হয়তো এই সেগমেন্টের দেশের সবথেকে ভালো গাড়ি হয়ে উঠেছে টাটা টিয়াগো। সুরক্ষা যদি আপনার অগ্রাধিকার হয় তাহলে অবশ্যই টাটা টিয়াগো আপনার সবথেকে ভালো পছন্দ হতে চলেছে।

ডুয়াল ফ্রন্ট এয়ার ব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর, এবিএস ফেসিলিটি, তার সাথে ইবিডি, এবং কর্নার স্টেবিলিটি কন্ট্রোল এর মত দুর্দান্ত বেশ কিছু ফিচারঃ থাকছে এই ব্র্যান্ড নিউ টাটা টিয়াগো গাড়িতে। এছাড়াও অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট থাকছে আপনার জন্য। তার সাথে বিনোদনের জন্য একটি সাত ইঞ্চির টাচস্ক্রিন দেওয়া হচ্ছে টাটা কোম্পানির তরফ থেকে। এছাড়াও আছে হার্মান কোম্পানির ৮ স্পিকারের একটি দুর্দান্ত সাউন্ড সিস্টেম, যা ব্যবহার করে লং ড্রাইভে আপনি ভালো সাউন্ডে গান শুনতে পারবেন। এছাড়াও আছে অটোমেটিক এসি, কুল গ্লাভ বক্স, এবং একটি স্পোর্ট মোড।

ইঞ্জিনের কথা বলতে গেলে এই নতুন টাটা টিয়াগো গাড়িতে আপনারা পাচ্ছেন 1.2 লিটার, 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। 86 পিএস পাওয়ার জেনারেট করতে পারবে এই ইঞ্জিন। তার পাশাপাশি থাকছে 113 ন্যানোমিটারের টর্ক। আপনার গাড়ি চালানোর অনুভূতি অত্যন্ত ভালো হবে। সামনে যথেষ্ট পরিমান জায়গা থাকছে যেখানে আপনি আরাম করে নিজের পা ছড়াতে পারবেন। যদি আপনি কম খরচের মধ্যে একটি দুর্দান্ত মাইলেজ বিশিষ্ট গাড়ি কিনতে চান তাহলে কিন্তু টাটা টিয়াগো আপনার সবথেকে ভালো পছন্দ হবে। এই নতুন গাড়িতে আপনাকে অফার করা হবে ২৩.৮৪ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ।

আসা যাক দামের ব্যাপারে। আপনাদের জানিয়ে রাখি টাটা টিয়াগো গাড়ি সর্বমোট ১০ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ভেরিয়েন্ট এর মধ্যে রয়েছে – XT(O), XT, XTA, XZ, XZA, XZ+, XZ+ DT, XE, XZA+, XZA+ DT। এই গাড়ির দামও আপনার হাতের নাগালের মধ্যেই। এই গাড়ির দাম শুরু হচ্ছে 4.99 লক্ষ টাকা থেকে 6.95 লক্ষ টাকা পর্যন্ত। এটা যদিও দিল্লি এক্স শোরুমের দাম। সমস্ত লাইসেন্স নিয়ে আপনার হয়তো আরো বেশি টাকা পড়বে। কলকাতা পশ্চিমবঙ্গের এক্স শোরুমে গাড়ির দাম একটু বেশি থাকে দিল্লি থেকে। তাই কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে গাড়ি কিনতে হলে আপনাকে হয়তো আরেকটু বেশি টাকা খরচ করতে হবে। কিন্তু সবথেকে আকর্ষনীয় বিষয়টি হলো এই গাড়ির ইএমআই ফেসিলিটি। আপনি মাত্র 3555 টাকা থেকে ইএমআই শুরু করতে পারেন। যদি আপনি প্রথম কোন গাড়ি কেনেন এবং আপনার এমন একটি গাড়ি পছন্দ যেটি আপনাকে কম খরচের মধ্যে ভালো সাপোর্ট দেবে তাহলে আর দেরি না করে এখনই কিনে ফেলুন ব্র্যান্ড নিউ TATA TIAGO।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026