আজকের দিনে ভারতের বাজারে ৮০ শতাংশের বেশি ইলেকট্রিক গাড়ি নির্মাণ করছে Tata। বিগত কয়েক বছরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি টাটার পরিকল্পনাকে আরও সহজ করে দিয়েছে। ভারতের সাধারণ নাগরিক সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি গাড়ির শখ পূরণ করলেও তেলের উর্ধ্বমূল্যের কারণে বেশিরভাগ গাড়ি প্রেমিরা গাড়ি চালাতে ভয় পাচ্ছেন। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে জ্বালানি তেলের বিকল্প হিসেবে বাজারে ইলেকট্রিক গাড়ি বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে TATA। আর সেই উদ্দেশ্যে সবচেয়ে কম মূল্যে এবং দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে ই-গাড়ি বাজারে বিক্রি করার সমস্ত পরিকল্পনা সেরে ফেলেছে এই গাড়ি নির্মাণ কোম্পানিটি।
আজকের নিবন্ধের শুরুতে যদি গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে Tata Nano EV ইলেকট্রিক গাড়িটিতে পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ সহ 7-ইঞ্চি টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগের মত সুবিধা থাকবে। তাছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য এয়ার ব্যাগের মতো সুবিধা পাবেন এই গাড়িতে।
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ২০২৫-এর মাঝামাঝিতে ভারতের বাজারে লঞ্চ করা হবে সবচেয়ে কম দামের এই ইলেকট্রিক গাড়ি। যার প্রাথমিক মূল্য ২.৫ লাখ টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত হবে। যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, তবে শক্তিশালী এই গাড়িতে 17 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং 40 kW বৈদ্যুতিক মোটরের সংমিশ্রণ দেখা যাবে। যা একবার সম্পূর্ণ চার্জে ৪০০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। অর্থাৎ এবার জলের দামে পূরণ হবে মধ্যবিত্তের স্বপ্ন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…