টেক বার্তা

মারুতি সুজুকি থেকেও ভালো ফিচার, কম দামে আপনার মন জিতে নেবে টাটার এই গাড়ি

ভারতের বাজারে টাটা মোটরস সব থেকে জনপ্রিয় গাড়ির কোম্পানি গুলির মধ্যে একটি। মাঝেমধ্যেই তারা ভারতীয় বাজারের জন্য এমন কিছু গাড়ি লঞ্চ করে যা সাধারণ মানুষের বাজেটের মধ্যে থাকার পাশাপাশি দিয়ে থাকে দুর্দান্ত মাইলেজ এবং দারুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এর সাথেই টাটা মোটরস তাদের গাড়ির সঙ্গে এমন কিছু ফিচার যুক্ত করে যা খুব সহজেই ভারতের সাধারণ মানুষের মন জিতে নিতে পারে। ভারতের বাজারে টাটা কোম্পানির প্রত্যেকটি গাড়ি এখনো বেশ জনপ্রিয়। সম্প্রতি শোনা যাচ্ছে টাটা তাদের নেক্সন গাড়ির একটি নতুন ভার্সন লঞ্চ করতে চলেছে ভারতীয় মার্কেটে।

আপনাদের জানিয়ে রাখি টাটা কোম্পানির নতুন গাড়িটির নাম হবে টাটা নেক্সন Facelift। এটি কিন্তু ইলেকট্রিক ভার্সনের গাড়িটি নয়, বরং এটি আদতে পেট্রোল চালিত গাড়ি। এই Facelift ভার্সন আদতে একটি কম্প্যাক্ট এসইউভি গাড়ি। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ২৪ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ এবং ৩৫০ লিটারের একটি বিশাল বড় বুট স্পেস। ভারতের বাজারে আগামী মাসে অর্থাৎ ২০২৩শের সেপ্টেম্বর মাসে লঞ্চ করতে পারে এই গাড়িটি। এখনো পর্যন্ত এই গাড়ির ডেলিভারির তারিখ এবং লঞ্চ সম্পর্কে কোন তথ্য দেয়নি tata motors। তবে এই গাড়ির একটি নতুন ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি নতুন ১০.২৫ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে।

এই কোম্পানির গাড়ি সাধারণভাবে ভারতের মধ্যবিত্ত মার্কেটের জন্যই নিয়ে আসা হয়। এটি কোম্পানির একটি ৫ সিটের গাড়ি হতে চলেছে এবং এই গাড়িতে কোম্পানি ডুয়াল এয়ার ব্যাগ এবং রিয়ার পার্কিং সেন্সর ফিচার যুক্ত করেছে। এই গাড়িতে আপনারা পাবেন ৭ স্পিড ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন সিস্টেম, এর সাথেও থাকবে একটি স্পেশাল গিয়ার বক্স যার সাথে ১.২ লিটারের একটি টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হতে পারে। এই ইঞ্জিনের সাথে এবিএস সিস্টেম এবং ইবিডি-র মত অত্যাধুনিক ফিচার দেওয়া হয়েছে টাটার এই গাড়িতে।

বর্তমানে নতুন আপডেটেড এই গাড়িটি সমস্ত ধরনের পরীক্ষার পরে বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই। এই গাড়িতে আপনারা পাবেন এলইডি ডিআরএল এর মত ফিচার। এছাড়াও ডিজাইনের দিক থেকেও এই গাড়ি ভাবে একদম অন্যরকম। সম্প্রতি এই গাড়িটির একটি ক্যামোফ্লাজ এডিশনের ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হতে শুরু করেছে। মারুতি সুইফট এবং mahindra xuv এর মত গাড়ির সাথে সরাসরি প্রতিযোগিতা করবে টাটা নেক্সন ফেসলিফট। এই গাড়িতে আপনারা পাবেন একটি ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। তার পাশাপাশি এই গাড়িতে আপনারা ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেমের বিকল্প পেয়ে যাবেন। এই নতুন গাড়িটির দাম শুরু হচ্ছে ৭.৭০ লক্ষ টাকা থেকে এবং এই গাড়িতে আপনি আটটি আলাদা ভেরিয়েন্ট পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026