টেক বার্তা

TATA NEXON ও MARUTI BREZZA – র মধ্যে কোন গাড়িটি হবে বেস্ট? জানুন এই দুটি গাড়ির ব্যাপারে বিস্তারিত

ভারতের বাজারে আজকাল একাধিক নতুন নতুন গাড়ি লঞ্চ করছে টাটা মোটরস কোম্পানিটি। অন্যদিকে মারুতি সুজুকি কোম্পানিটি ও যে একেবারে পিছিয়ে রয়েছে সেরকমটা বলা যাবে না। সম্প্রতি একই রেঞ্জে টাটা এবং মারুতি সুজুকি দুটি গাড়ি বাজারে এনেছে। এই দুটি গাড়িগুলো যথাক্রমে টাটা নেক্সন এবং মারুতি ব্রেজ্জা। এই দুটি গাড়ির আগমনের সাথেই গ্রাহকদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতার খেলা। ১০ লাখের কমের সেগমেন্টে কোন গাড়ি সব থেকে ভালো হবে, সেই নিয়ে শুরু হয়েছে চর্চা এবং আলোচনা। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন গাড়িটি এই রেঞ্জের সবথেকে ভালো গাড়ি এবং কোনটি আপনার কেনা উচিত।

২০২৩ সালে টাটা nexon ফেস লিফটের একাধিক মডেল লাইনআপে নিয়ে এসেছিল কোম্পানিটি। এই মুহূর্তে চারটি ট্রিমে উপলব্ধ রয়েছে এই গাড়ি – স্মার্ট পিওর ক্রিয়েটিভ এবং ফিয়ারলেস। বর্তমানে ৮.১০ লক্ষ টাকা থেকে শুরু করে ১২.৯৯ লক্ষ টাকা পর্যন্ত এই গাড়ির দাম হতে পারে। অন্যদিকে, এই একই রেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন মারুতি ব্রেজ্জা। এই গাড়িটির দাম শুরু হচ্ছে ৮.২৯ লাখ টাকা থেকে এবং সর্বাধিক দাম ১৪.১৪ লক্ষ টাকা। অর্থাৎ বলতে গেলে নেক্সন গাড়িটির বেস ভেরিয়েন্ট এর মূল্য, মারুতি থেকে ১৯ হাজার টাকা কম। তবে এর টপ ভেরিয়েন্ট এর দাম এক লক্ষ টাকার বেশি। ফলে দামের দিক থেকে জয়ী হচ্ছে নতুন নেক্সন গাড়িটি। টাটা নেক্সন সবদিক থেকেই লাভজনক।

নতুন নেক্সন গাড়িতে আপনি শক্তিশালী টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন পেয়ে যাবেন। এই গাড়িতে ইঞ্জিনের সাথে রয়েছে চারটি গিয়ার বক্স বিকল্প। নেক্সন এর পেট্রোল মডেলটি আপনাকে ২৩ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। অন্যদিকে মারুতি ব্রেজা গাড়িতে শুধুমাত্র একটি ন্যাচারাল অ্যাসপীরেটেড পেট্রল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি ৫ স্পিড ম্যানুয়াল ও ৬ স্পিড টর্ক কনভার্টারের সঙ্গে যুক্ত হতে পারে। তবে মাইলেজের দিক থেকে এই গাড়িটি একটু এগিয়ে। আপনি যদি এই গাড়িটি কেনেন তাহলে আপনি প্রতি লিটারে প্রায় ২৬ কিলোমিটার মত মাইলেজ পাবেন। তবে হ্যাঁ সুরক্ষার দিক থেকে কিন্তু নেক্সন অবশ্যই এগিয়ে। তাই সুরক্ষা যদি আপনার প্রায়োরিটি হয় তাহলে আপনি নেক্সন কিনতে পারেন। তবে শুধুমাত্র যদি মাইলেজ এর জন্য গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই ব্রেজা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026