টাটার এই নতুন গাড়িটি সবার থেকেই আলাদা, Safari, Nexon, Altroz, Tiago সবাই ব্যর্থ

টাটা মোটরসের সবথেকে সস্তা এসইউপি গাড়ি টাটা পাঞ্চ এই মুহূর্তে গ্রাহকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। লঞ্চ হওয়ার পর থেকেই এই গাড়িটি দেশের সবথেকে ভালো দশটি গাড়ির মধ্যে একটি বড় চিহ্নিত হতে শুরু করেছে। জুলাই মাসে এই গাড়ির দারুণ বিক্রি হয়েছে বলে জানিয়েছে টাটা মোটরস। এই মুহূর্তে বলতে গেলে ভারতে এই গাড়িটি ট্রেন্ডিং রয়েছে এবং বিগত ১০ মাসের মধ্যেই প্রায় এক লক্ষ ইউনিট বিক্রি হয়ে গিয়েছে এই টাটা পাঞ্চ এসইউভি গাড়ির। গত বৃহস্পতিবার তাদের পুণের প্ল্যান থেকে এই গাড়ির ১ লক্ষতম ইউনিটটি জারি করল টাটা মোটরস। গত বছরের অক্টোবর মাস থেকে এই বছরের জুলাই মাস পর্যন্ত এই এসইউভি গাড়ির প্রায় ৯৫,০০০ ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। যারা যাচ্ছে খুব শীঘ্রই এই গাড়ির বিক্রি এক লাখ অতিক্রান্ত হতে চলেছে।

টাটা মোটরস দাবি করেছে, এই মুহূর্তে ভারতের সবথেকে দ্রুত এক লক্ষ ইউনিট বিক্রি করা গাড়ি হয়ে উঠেছে টাটা মোটরসের টাটা পাঞ্চ। টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেড এবং টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মবিলিটি লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর শৈলেন চন্দ্র জানিয়েছেন, ‘আমরা সকলকে এই বিষয়টা জানাতে খুশি যে মাত্র ১০ মাসের মধ্যেই আমরা টাটা পাচ গাড়ির প্রায় ১ লক্ষ ইউনিট বিক্রি করে ফেলেছি। এই গাড়িটি এই মুহূর্তে আমাদের নিউ ফরেভার পোর্টফোলিওর সব থেকে জনপ্রিয় গাড়ি হয়ে উঠেছে। ভারতের প্রত্যেকটি সস্তায় এসইউভি গাড়ির মধ্যে এই মুহূর্তে এই গাড়িটি সবথেকে জনপ্রিয়। ভারতের বহু মানুষ আমাদের এই টাটা পাঞ্চ গাড়িটিকে ভালোবেসেছেন এবং এই গাড়িটি কিনে আমাদের উৎসাহ বাড়িয়েছেন। আমরা আশা করছি ভবিষ্যতেও এই গাড়িটির বিক্রি এরকম ভাবেই চলতে থাকবে এবং আমরা এই গাড়ির আরো নতুন নতুন ভেরিয়েন্ট নিয়ে আসতে পারবো।’

এই মুহূর্তে টাটা পাঞ্চ গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র ৫.৮৩ লক্ষ টাকা থেকে এবং এই গাড়ির সর্বাধিক দাম ৯.৪৯ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। মাহিন্দ্রা কোম্পানির গাড়ি থেকে এই গাড়িটি দামে অনেকটা সস্তা এবং ভারতের অন্যান্য সস্তা এসইওভি গাড়ির তুলনায় এই গাড়ির জনপ্রিয়তা অনেকাংশে বেশি। মারুতি সুজুকি ইগ্নিস, নিসান ম্যাগনাইট এবং রেনল্ট কাইগারের মতো গাড়িকে এই গাড়িটি টক্কর দিতে চলেছে।

ইঞ্জিন এবং ট্রান্সমিশনের দিক থেকে দেখতে গেলে টাটা পাঞ্চ গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ১.২ লিটারের পেট্রোল চালিত ইঞ্জিন যেটি ৮৬ পিএস পাওয়ার উৎপন্ন করতে পারে এবং তার সাথেই দিতে পারে ১১৩ নিউটন মিটার টর্ক সাপোর্ট। এই গাড়িতে স্পিড ম্যানুয়াল এবং একটি বৈকল্পিক ফাইভ স্পিড এএমটি যুক্ত করা হয়েছে। এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল গিয়ার বক্স। এই গাড়িটি আপনাকে সর্বাধিক ১৮.৮২ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে সাধারণভাবে চালালে এবং এএমটি যুক্ত করে চালালে এই গাড়ির মাইলেজ হতে পারে সর্বাধিক ১৮.৯৭ কিলোমিটার প্রতি লিটার।

তবে এই টাটা পাঞ্চ গাড়ির সব থেকে বড় বিষয়টি হলো এর ফাইভ স্টার সিকিউরিটি রেটিং। সেফটির দিক থেকে বিচার করলে টাটার এই নতুন গাড়িটি গ্লোবাল NCAP থেকে ফাইভ স্টার রেটিং গ্রহণ করতে পেরেছে। টাটা নেক্সন এবং টাটা আলট্রজ গাড়ির পরে টাটা পাঞ্চ হল এমন একটি গাড়ি যেটি ফাইভ স্টার সেফটি রেটিং পেয়েছে। এই গাড়িতে অকিউপেন্ট প্রটেকশনের জন্য ফাইভ স্টার রেটিং দেওয়া হয়েছে এবং চাইল্ড অকিউপেন্ট প্রটেকশনের জন্য রয়েছে ৪ স্টার রেটিং।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026