টেক বার্তা

মাত্র ৭ লাখেই টাটা নিয়ে এলো নতুন ৯ সিটার গাড়ি, সামনে ফিকে হয়ে যাবে ERTIGA, FORCE TRAVELLER

টাটা কোম্পানিটি আজকের দিনে ভারতের সবথেকে জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানিগুলির মধ্যে একটি। ভ্যানস্টাইলের একাধিক গাড়ি ম্যানুফ্যাকচার করে থাকে এই কোম্পানিটি। তবে, এই ধরনের গাড়ির তালিকায় সব থেকে উপরের দিকে রয়েছে winger গাড়িটির নাম। এই একটি গাড়িতে একসাথে অনেকজন বসে যেতে পারেন। বলতে গেলে এটা ফোর্স মোটরসের ট্রাভেলার গাড়িটির একটা বিকল্প হিসেবে বাজারে উপলব্ধ। বিভিন্ন কোম্পানিতে স্টাফ বাস হিসেবেও এই গাড়িটির ব্যবহার হয়। এই গাড়ির দাম ৭.১৪ লক্ষ টাকা থেকে ১৪.৩৫ লক্ষ টাকার মধ্যে থাকে। তবে বাজারে উপলব্ধ অন্যান্য ভ্যানের তুলনায় কিন্তু কিছুটা অন্যরকম এই টাটা কোম্পানির উইঙ্গার। বলতে গেলে, মারুতি সুজুকি কোম্পানির Ertiga গাড়ির সঙ্গে উইঙ্গার গাড়িটির সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা চলে। তাই এবারে এই গাড়িকে টেক্কা দিতে একটি নতুন উইঙ্গার বাজারে লঞ্চ করেছে টাটা।

এই নতুন উইঙ্গার গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন ২.২ লিটারের ইঞ্জিন। এই ইঞ্জিনটি মোট ৯৮ BHP শক্তি উৎপন্ন করতে পারে এবং ১৯০ NM সর্বাধিক টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িতে একটি ৬০ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এর ফলে আপনাকে বারবার তেল ভরাতে হবে না। দীর্ঘ যাত্রায় আপনি এই গাড়িটি ব্যবহার করতে পারবেন। এই গাড়িতে রয়েছে দীর্ঘ আসন ক্ষমতা। এই নতুন ৯ সিটার গাড়িটি ভারতের অন্যান্য ভ্যানের তুলনায় অনেকটাই এগিয়ে। সলিড পারফরমেন্স, দারুন স্টেবিলিটি এবং দুর্দান্ত ফিচারের কারণে ৩.৪ স্টার রেটিং পেয়েছে টাটা কোম্পানির winger। প্রশস্ত আসন এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে বাজারে প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে রয়েছে এই গাড়িটি।

তবে এই গাড়িতে আসনের ভিত্তিতে দামের তফাৎ রয়েছে। মনে করা যাক আপনি উইঙ্গারের সব থেকে ছোট গাড়িটি অর্থাৎ ৯ সিটার গাড়িটি কিনলেন। সে ক্ষেত্রে কিন্তু আপনাকে দাম দিতে হবে ৭.১৪ লক্ষ টাকা। আসন যত বাড়বে, ততো গাড়িটির দাম বাড়বে। আপনি যদি ফোর্স ট্রাভেলার গাড়ির বিকল্প হিসেবে টাটা উইঙ্গার কিনতে চান, তাহলে আপনাকে ১৫ আসনের গাড়িটি কিনতে হবে। তবে এই ১৫ আসনের গাড়ির দাম কিন্তু ১৪.৩৫ লক্ষ টাকা। এছাড়াও মাঝারি আকারের ১২ এবং ১৩ আসনের গাড়িও রয়েছে এই উইঙ্গারের পোর্টফোলিওতে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026