নিউজ

Tatkal Ticket: তৎকাল টিকিট বুকিংয়ে ব্যবহার করুন এই ৩ মাস্টার স্ট্রোক, অন্যদের থেকে এগিয়ে থাকবেন, পাবেন কনফার্ম টিকিট

এখনকার দিনে কোথাও ঘুরতে যাওয়ার মানেই কয়েক মাস আগে থাকতে টিকিট কেটে নিতে হবে। নয়তো শেষমুহূর্তে ট্রেনের টিকিট পাওয়া অসম্ভব হয়ে পরে। কিন্তু আপনি যদি আগে থাকতে টিকিট না কেটে থাকেন, তাহলে আপনার কাছে এখন একমাত্র উপায় তৎকালে টিকিট কাটা। সামনেই বড়দিন, ইংরেজি নতুন বর্ষের ছুটি। পাহাড় যেতে ইচ্ছা করছে? কিন্তু তৎকালে টিকিট কাটা বেশ ঝক্কির। আর সেই টিকিট আদৌ নিশ্চিত হওয়ার আশাও থাকে কম। তবে সেই টিকিট নিশ্চিত হতে পারে এই তিনটি টোটকা মেনে চললেই। জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

তৎকালে টিকিট কাটার আগে সবার আগে জানা উচিত কখন থেকে এই টিকিট কাটা শুরু হয়। সাধারণত শীতাতপনিয়ন্ত্রিত কামরার জন্য সকাল ১০টা থেকে তৎকালে টিকিট কাটা যায়। টিকিট কাটার জন্য আগে থেকে আইআরসিটিসি-র অ্যাপ ডাউনলোড করে রাখতে পারেন। আইআরসিটিসি-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনি টিকিট কাটতে পারেন। তবে সমস্যা হল, টিকিট বিক্রি যখন থেকে শুরু হয়, তখন যাত্রীর নামধাম লিখতেই সময় চলে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে আগে থাকতে অ্যাপে অ্যাপ আপনার নথি ও সমস্ত তথ্য সেভ করে রাখতে হবে। একবার লগইন করে নিলে আপনি আপনার ও সহযাত্রীদের তথ্য সেভ করে রাখতে পারবেন আগে থাকতেই।

এছাড়া টাকা দেওয়ার সময় সর্বদা নেট ব্যাঙ্কিং ব্যবহার করতে হবে। কার্ড মাধ্যমে টাকা দিতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই নেট ব্যাঙ্কিং করা বেশ সেফ অপশন। এসি-র জন্য প্রথমে ২এ (সেকেন্ড এসি)-তে টিকিট কাটার চেষ্টা করুন। বেশির ভাগ ট্রেনের ক্ষেত্রেই বার্থ সংখ্যা কম হলেও ২এ-তে বুকিং ৩এ-র তুলনায় পরে হয়।

Nirajana Nag

Recent Posts

বুলেট ট্রেন প্রকল্পে গতি! রেলের ‘মিশন মোড’-এ দ্রুত গতিতে চলছে কাজ

কবে ছুটবে বুলেট ট্রেন? এখন দেশের বেশিরভাগ মানুষের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সময়…

April 25, 2026

৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ! সোলার প্যানেল বসালেই ৭৮ হাজার টাকা দিচ্ছে সরকার

গরম পড়লেই বাড়তে থাকে বিদ্যুতের বিল। ফ্যান, এসি, ফ্রিজের অতিরিক্ত ব্যবহারে মাসের শেষে মোটা অঙ্কের…

April 24, 2026

কিছুক্ষণেই ভিজবে দক্ষিণবঙ্গ! গরমে স্বস্তি দিতে ঝেঁপে বৃষ্টি, কবে থেকে কোথায়?

বৈশাখের দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ। দিনের বেলায় তাপমাত্রা যেমন চড়ছে, তেমনই বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। এই…

April 24, 2026

দাম কমতেই থাকছে! সোনা-রুপোর দামে বড় পতন, কলকাতায় আজকের নতুন রেট দেখুন

ফের স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। টানা দ্বিতীয় দিনের মতো আজও কমল সোনা ও রুপোর দাম।…

April 24, 2026

প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন, কেন্দ্রের এই প্রকল্পে নাম লেখালেন ৯ কোটি মানুষ

আপনিও কি ভবিষ্যতে নিশ্চিত মাসিক পেনশন (Pension) পেতে চান? কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে…

April 24, 2026

IPL-এর মাঝেই বড় ঘোষণা, এ বার এই ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলবেন জয়সওয়াল-রাহানে

চলছে IPL। একদিকে অজিঙ্ক রাহানে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে যশস্বী জয়সওয়াল খেলছেন রাজস্থান…

April 24, 2026