নিউজ

আরও ভয়ঙ্কর হচ্ছে ঘূর্ণিঝড় ‘টাউকটে’, ১৮৫ কিমি বেগে আছড়ে পড়বে গুজরাট উপকূলে

সোমবার রাতে গুজরাট উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় টাউকটে। এই ঘূর্ণিঝড় বর্তমানে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং বর্তমানে মুম্বাই উপকূলের কাছে অবস্থান করছে। বছরের প্রথম ঘূর্ণিঝড় টাউকটে করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে একটা বড় অস্বস্তি জায়গা তৈরি করে। গতবছর কিছুটা এরকম সময় পশ্চিমবঙ্গ উপকূলে এসেছিল আম্ফান। আর এবারে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়ছে টাউকটে। আজকের রাতের মধ্যে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার এর গতিবেগ নিয়ে গুজরাট উপকূলে আসতে চলেছে এই ঘূর্ণিঝড়।

দক্ষিণ-পূর্ব আরব সাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে আর এই ঘূর্ণিঝড় বর্তমানে একটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। আরব সাগর থেকে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়া শুরু হয়েছে। গুজরাতের পর্বন্দর এবং ভাবনগরের মাঝে এই ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করতে চলেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন ঘূর্ণিঝড় যে গতিবেগ নিয়ে এগিয়ে আসছে তা সোমবার সকালের মধ্যে মুম্বাই উপকূলের সামনে অবস্থান করবে। তারপর গুজরাট উপকূলে উনার দিকে অগ্রসর হবে।

জুনাগর জেলার উনা এলাকায় ক্ষতির সম্ভাবনা সবথেকে বেশি। গুজরাটের বিখ্যাত গির ন্যাশনাল পার্কে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। সমুদ্রে  তীব্রজলোচ্ছ্বাস হতে চলেছে এবং এর ফলে স্থলভাগে জল প্রবেশ করবে। শুধু গুজরাট নয়, পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চল দিউ, আমরেলি, ভাব নগর সহ আরও বিভিন্ন এলাকায় তীব্র জলোচ্ছ্বাস হবার সম্ভাবনা রয়েছে। জানিয়ে রাখি গুজরাটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই ঝর ইতিমধ্যেই সাইকেলোনিক স্টর্ম থেকে ভেরি সিরিয়াস সাইকেলোনিক স্টর্ম পরিণত হয়েছে। অর্থাৎ, শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে টাউকটে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026