কর সংরক্ষণ বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবাই সব সময় চিন্তা করতে থাকেন কিভাবে ট্যাক্স বাঁচিয়ে টাকা সেভ করা যায়। আয়কর রিটার্ন দাখিল করার সময়, সবাই কীভাবে কর সংরক্ষণ করা যায় তা নিয়ে চিন্তিত। তবে, আপনি আজকে মনে করলেন আর কালকে ট্যাক্স বাছিয়ে ফেললেন সেরকমটা কিন্তু হয় না। এর জন্য একটা দীর্ঘ প্লানিং এর প্রয়োজন হয়। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো কিভাবে স্যালারিতে কিছু পরিবর্তন করে আমরা আমাদের ট্যাক্সের বোঝা কমাতে পারি। এগুলো সবই এমন নিরাপদ বিনিয়োগ পরিকল্পনা যা সরাসরি ট্যাক্স বাঁচাতে সাহায্য করতে পারে।
ট্র্যাভেলিং অ্যালাউন্স
ট্রানজিট ভাতা বা ট্র্যাভেলিং অ্যালাউন্স আপনার অফিস এবং বাড়ির মধ্যে আসা-যাওয়ার খরচ কভার করে। এটি আপনার বেতনে অন্তর্ভুক্ত করা হলে আপনি ট্যাক্স বাঁচাতে পারেন। বেশিরভাগ কোম্পানি তাদের কর্মীদের বেতনে এই অ্যালাউন্স দেয়, তবে কিছু কোম্পানি দেয় না। আপনার কোম্পানি যদি এই অ্যালাউন্স না দেয়, তাহলে আপনি এটি অন্তর্ভুক্ত করার জন্য তাদের সাথে কথা বলতে পারেন। এটি আপনাকে ট্যাক্স বাঁচাতে সাহায্য করবে।
ফুড কুপন বা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স
ফুড কুপন বা মিল ভাউচার বা সোডেক্সো কুপন থেকে আপনি ট্যাক্স বাঁচাতে পারেন। যদি আপনার কোম্পানি এই সুবিধা প্রদান না করে, তাহলে অবশ্যই আপনার কোম্পানির নীতি পরীক্ষা করুন এবং এটি আপনার বেতনে অন্তর্ভুক্ত করুন। এটি আপনাকে ট্যাক্স বাঁচাতে সাহায্য করবে এবং আপনাকে অর্থনৈতিক সুবিধা দিতে পারে।
মেডিকেল অ্যালাউন্স
কিছু কোম্পানি তাদের কর্মীদের মেডিকেল অ্যালাউন্সও প্রদান করে। এটি আপনাকে এবং আপনার পরিবারের মেডিকেল খরচ বাঁচাতে সাহায্য করবে এবং ট্যাক্সে ছাড় পাওয়ার সুযোগ দেবে। এই স্যালারি অ্যালাউন্সগুলি অন্তর্ভুক্ত করে আপনি শুধুমাত্র ট্যাক্স বাঁচাতে পারবেন সেটাই না, আপনার ব্যক্তিগত এবং অর্থনৈতিক উন্নতিও হতে পারে। তাই, এই সুবিধাগুলি ব্যবহার করুন এবং আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটি স্মার্ট এবং সঠিকভাবে ফাইল করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…