রাজ্য

এইদিন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ট্যাক্সি এবং ক্যাব সর্ভিস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিদ্ধান্ত

ভাড়া বৃদ্ধি এবং একাধিক দাবিতে এবারে বিদ্রোহের পথে নামতে চলেছে ট্যাক্সি এবং ওলা উবের। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২৬ জুলাই ট্যাক্সি এবং অ্যাপ্লিকেশন ক্যাব সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চালকদের সংগঠন। ঐদিন চালকরা পরিবহন ভবন অভিযান করবেন বলেও জানা গেছে। ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটর কোঅর্ডিনেশন কমিটি এবং কলকাতা অ্যাপ ক্যাব অপারেটর্স ফোরাম তাদের এই কর্মসূচির কথা জানিয়ে দিয়েছে।

এর আগে 13 ই জুলাই সংগঠনের তরফ থেকে লেনিন মূর্তির পাদদেশে একটি জনসভা করা হবে বলে জানানো হয়েছে। সংগঠনের তরফ থেকে বারবার বিক্ষোভ করা হচ্ছে, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। তাদের দাবি প্রত্যেকদিন যেভাবে পেট্রোলের মূল্যবৃদ্ধি হচ্ছে সেই ট্রেন্ড চলতে থাকলে এভাবে পুরনো ভাড়ায় ট্যাক্সি চালানো বা ক্যাব চালানো সম্ভব নয়। তার পাশাপাশি ক্যাব চালকদের ক্ষোভ রয়েছে সেই ক্যাব সংস্থার বিরুদ্ধে।

সংগঠনের তরফ থেকে জানানো হচ্ছে, “চালকদের স্বার্থে আমাদের লড়াই করতে হবে। যেদিন পরিবহন ভবন অফিস অভিযান হবে সেই দিন রাস্তায় কোন ট্যাক্সি কিংবা ক্যাব থাকবেনা।” অন্যদিকে এমনিতেই রাস্তায় বাস চলাচল অত্যন্ত কমে গেছে। বাসের কন্ডাক্টররা পেট্রোলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে বেশি ভাড়া চাইছেন। অন্যদিকে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সরাসরি জানিয়ে দিয়েছেন বাসের ভাড়া বৃদ্ধি করা যাবে না। কড়া নির্দেশ দিয়েছেন বাস মালিক সংগঠনকে।

সেই নির্দেশ পাওয়ার পরে কিছুটা সুর নরম করেছে বাস মালিক সংগঠন। তারা কিছুটা হলেও বাস নামাবেন এবারে রাস্তায়। কিন্তু ট্যাক্সিচালকদের ভোগান্তি ধীরে ধীরে অন্যরকম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তাদের দীর্ঘদিনের দাবি সরকার তাদের নিয়ে অত্যন্ত উদাসীন। কিন্তু, তারাও পুরনো ভাড়ায় এখন আর ট্যাক্সি চালাতে পারছেন না বলে তাদের দাবি। তার সঙ্গেই ওলা উবের এর মত ক্যাব পরিষেবা ব্যাহত হচ্ছে অত্যধিক পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে। সবকিছু মিলিয়ে, আগামী ২৬ জুলাই পরিবহন ভবন অভিযান করতে চলেছে ট্যাক্সি এবং ক্যাব চালক সংগঠনের বেশ কিছু নেতা। ফলে ওই দিন সাধারণ মানুষের আরো অসুবিধা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026