ভাইরাল & ভিডিও

Viral: প্রিয় শিক্ষিকার সাথে বিদায়ী অনুষ্ঠানে তুমুল নাচ এক স্কুলছাত্রের, অবাক অধিকাংশ নেটদুনিয়া

স্কুলের শেষ দিনটা সকলের কাছেই তাদের মনের খুব কাছের হয়। সেইদিন তারা স্কুলে গিয়ে প্রাণভরে বেঁচে নিতে চায় ঐ মুহূর্তগুলো, যাতে সারা জীবন স্মৃতির পাতায় থেকে যায় এই দিনটা। স্কুলে আমাদের সকলেরই একজন প্রিয় শিক্ষক কিংবা শিক্ষিকা ছিল, যা খুবই স্বাভাবিক। ওনাদের কথা আমরা কখনও অমান্য করতাম না। অন্য কারোর কথা না শুনলেও, তার কথা ঠিকই শুনতাম। স্কুলের শেষ দিনটা তার সাথে একবার দেখা করে সকলের পাশাপাশি তাকে প্রণাম করাটা মাস্ট। তবে সম্প্রতি এক ভাইরাল হওয়া ভিডিওতে একটি ছাত্র স্কুলের বিদায়ী অনুষ্ঠানে তার প্রিয় শিক্ষিকার সাথে চটুল নাচে মেতেছে, যা একেবারেই পছন্দ হয়নি নেটনাগরিকদের।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের বিদায়ী অনুষ্ঠানে নিজের প্রিয় শিক্ষিকার সাথে ঐ স্কুলছাত্র বলিউডের ব্লকবাস্টার হিট ছবি ‘আশিকি ২’-এর জনপ্রিয় হিন্দি গান ‘তুম হি হো’-তে রীতিমতো বল ডান্স করছেন। আর শেষদিনে ছাত্রের মন রাখার জন্য শিক্ষিকাও সেই সময়টা উপভোগ করলেন পুরোপুরি। এই দৃশ্য দেখে ঐ মুহূর্তে ঐখানে উপস্থিত ছাত্রটির সকল বন্ধুরা রীতিমতো উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। কারণ তাদের বন্ধু এমন দুঃসাহসিক একটা কাজ করে ফেলেছে, যা হয়তো কারোর সাহসেই কুলোয় না বেশিরভাগ সময়। তাদের মধ্যে কেউ একজন সেই মুহূর্ত ঐ দৃশ্যের ভিডিও বানিয়ে ছোট একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তা শেয়ার করে দেন। বলাই বাহুল্য যা এখন নেটিজেনদের একাংশের মধ্যে ভাইরাল হয়েছে।

তবে এই ভিডিওটি একেবারেই ভাল চোখে নেননি নেটিজেনদের একাংশ। তরুণ প্রজন্মের বেশকিছু জনের এই ভিডিও মনে ধরলেও এই ভিডিও যারা যারা দেখেছেন তাদের অধিকাংশই বলেছেন একজন শিক্ষিকা হিসেবে এমন আচরণ করা তার একেবারেই উচিৎ হয়নি। তাদের দেখেই ছাত্র-ছাত্রীরা শিক্ষা পায়। তারাই যদি এমন ঘটনা ঘটান তাহলে ছোটরা তাদের কাছ থেকে কি শিখবে! স্কুল কর্তৃপক্ষের নজরে এই ভিডিও এসেছে কিনা তা অবশ্য জানা নেই। যদি নজরে এসে থাকে তাহলে তারা অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। তবে এই ভিডিও প্রায় অধিকাংশ নেটিজেনই ভালো চোখে নেননি, তা বলাই বাহুল্য।

দেখুন ভিডিও :

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026