কলকাতা: ‘হয় দেখা করুন, না হলে আমাদের স্বেচ্ছায় মরার অনুমতি দিন।’ রীতিমতো সিরিঞ্জে করে দেহের রক্ত বের করে সেই রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই ভাষাতেই চিঠি লিখলেন শিক্ষকেরা (Teachers)। বিভিন্ন দাবিতে টানা ৩২ দিন ধরে অবস্থান বিক্ষোভে বসেছেন মাদ্রাসা (Madrasa) শিক্ষকরা। আজ, শুক্রবার (Friday) সকালে সল্টলেকের সিটি সেন্টারের (Salt Lakr City Centre) এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে শাসকদলকে।
ওয়েস্ট বেঙ্গল রিকগনাইজ আনএডেজ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে বিভিন্ন দাবিতে টানা ৩২ দিন ধরে সিটি সেন্টারে চত্বরে বিক্ষোভে বসেছেন শিক্ষকেরা। তাঁদের মধ্যে সংগঠনের রাজ্য সম্পাদক পলাশ রোম সহ ৬জন আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন বলে জানা যায়। পলাশবাবুর অভিযোগ, ‘‘দীর্ঘ ৯ বছর ধরে আমরা বঞ্চিত। সাম্মানিক চালু করা, মিড ডে মিল সহ আমাদের কোনও দাবি পূরণ হচ্ছে না। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েও লাভ হচ্ছে না৷ তাই রক্ত দিয়ে চিঠি লেখার সিদ্ধান্ত।’’
একই সঙ্গে তাঁর ব্যাখ্যা, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়৷ ওঁনার রাজত্বে আমরা রয়েছি৷ যদি আমাদের দাবি উনি পূরণ করতে না পারেন, তাহলে আমাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি টুকু অন্তত দিন।’’ ভোটের মুখে এরূপ ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে শাসকদল। যদিও এবিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…