অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয়ের পর বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই টি-২০ ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক উচ্চ পদস্থ কর্মকর্তাও এই তথ্যে সম্মতি জানিয়েছেন। ফলে স্বাভাবিকভাবে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে না অধিনায়ক রোহিত শর্মাকে।
সূত্রের খবর অনুসারে, চলতি বছর ওডিআই বিশ্বকাপে মাঠে নামার পূর্বে এই বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান দল নির্বাচক অজিত আগরকরের সঙ্গে বৈঠকে বসেছিলেন রোহিত। তিনি সরাসরি জানিয়েছিলেন, খুব শীঘ্রই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাবেন। আমরা আপনাদের বলে রাখি, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের হয়ে একটিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি অধিনায়ক রোহিত শর্মা। ফলে গণমাধ্যমে ওঠা জল্পনা অনেক অংশে সত্যি বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা।
বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, মূলত একদিনের ক্রিকেটে নিজের ক্যারিয়ার দীর্ঘ করার জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। যে কারণে বিগত এক বছরের মধ্যে জাতীয় দলের হয়ে কোনো রকম আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেননি তিনি। যদি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মার পারফরমেন্স সম্পর্কে বলি, তবে দলের হয়ে ১৪৮টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রোহিত। যেখানে প্রায় ১৪০ স্ট্রাইক রেট সহ মোট ৩,৮৫৩ রান করেছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৪টি শতরানের ইনিংস সহ ২৯টি অর্ধশত রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…