খেলা

T20 World Cup 2024: নিউইয়র্কে অনুশীলন সুবিধার অভাবে হতাশ টিম ইন্ডিয়া, বিরক্তি প্রকাশ করলেন অধিনয়ক

১ জুন থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য ভারতীয় দলের সমস্ত খেলোয়াড় আমেরিকায় পৌঁছেছেন। সেখানে পৌঁছে নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা নিউইয়র্কে সুযোগ-সুবিধার অভাব নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

এমনকি অনেক খেলোয়াড়ও আইসিসি যে সুযোগ-সুবিধা দিচ্ছে তাতে খুব একটা খুশি নয় বলে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। মনে করা হচ্ছে, টিম ইন্ডিয়াকে নাসো কাউন্টির গার্ডেন সিটি ভিলেজে রাখা হয়েছে এবং ক্যান্টিগ পার্কে অনুশীলনের জন্য ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়রদের অভিযোগ, ক্রিকেটারদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে সেটা মাঝারি মানের এবং দীর্ঘ দিনের কথা ভেবে ব্যবস্থাগুলো নাকি করা হয়নি।

এ ছাড়া নিউইয়র্কের নাসো কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নেই কোনো আধুনিক মানের অনুশীলন সুবিধা, যেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হবে ভারতকে। এটি টিম ইন্ডিয়ার জন্য চিন্তার বিষয়। কারণ আগামী ১ জুন বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ পর্যন্ত তাদের ক্যান্টিগ পার্কে অনুশীলন করতে হবে। বাছাইপর্ব শেষে ফ্লোরিডায় গিয়ে ওয়েস্ট ইন্ডিজে সুপার এইটের ম্যাচ খেলবে দল। আইসিসি এই বিষয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ্যে দেয়নি।

টুর্নামেন্ট শিডিউল

আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল। এরপর ৯ জুন পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। ভারত ১২ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে এবং গ্রূপ পাবে টিম ইন্ডিয়ার শেষ ম্যাচ হবে আগামী ১৫ জুন কানাডার বিরুদ্ধে।

ভারতের স্কোয়াড

প্রধান দল:

  • রোহিত শর্মা (অধিনায়ক)
  • হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক)
  • যশস্বী জয়সওয়াল
  • বিরাট কোহলি
  • সূর্যকুমার যাদব
  • ঋষভ পন্থ (উইকেটরক্ষক)
  • সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক)
  • শিবম দুবে
  • রবীন্দ্র জাদেজা
  • অক্ষর প্যাটেল
  • কুলদীপ যাদব
  • যুজবেন্দ্র চাহাল
  • অর্শদীপ সিং
  • জাসপ্রিত বুমরাহ
  • মোহাম্মদ সিরাজ

রিজার্ভ:

  • শুভমান গিল
  • রিঙ্কু সিং
  • খলিল আহমেদ
  • আবেশ খান

এই স্কোয়াড এবং তাদের প্রস্তুতি প্রক্রিয়ার সাথে সম্পর্কিত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে টিম ইন্ডিয়া কিভাবে সফলতা অর্জন করবে তা দেখতে সবাই আগ্রহী।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026