খেলা

২০১১ সালের মতো ২০২৩ বিশ্বকাপেও ইতিহাস গড়বে ভারত, পুনরাবৃত্তি ঘটছে একই ঘটনা

চলমানরত একদিনের বিশ্বকাপে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার পারফরমেন্স চোখে পড়ার মতো। গ্রুপ পর্যায়ে টানা ৯টি ম্যাচে জয়সহ চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। আগামীকাল প্রথম সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এদিকে, সেমিফাইনালে মাঠে নামার পূর্বে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বিশ্বকাপে ২০১১ সালের ঘটনা পুনরাবৃত্তি হবে। ভারতের মাটিতেই বিশ্বকাপ জিতবে টিম ইন্ডিয়া। যদিও এমনটি মনে করার পেছনে একাধিক যুক্তি দিয়েছেন তারা। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, কেন ২০১১ সালের ঘটনার পুনরাবৃত্তি হবে-

১. বোলিং পারফর্মেন্স: প্রথমেই আমরা আপনাদের বলি, ২০১১ সালে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রত্যেক বোলার ২টি করে উইকেট দখল করেছিলেন। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্যায়েও পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রত্যেক বোলার ২টি করে উইকেট দখল করেছেন।

২. বিরাট কোহলির শতক: ২০১১ সালে বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে শত রানের ইনিংস খেলেছিলেন। চলতি বিশ্বকাপে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

৩. শেষ ম্যাচে “ম্যান অফ দ্যা ম্যাচ”: ২০১১ সালের বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে চতুর্থ স্থানে ব্যাটিং করে “ম্যান অফ দ্যা ম্যাচ” নির্বাচিত হয়েছিলেন যুবরাজ সিং। চলতি বিশ্বকাপেও গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে চতুর্থ স্থানে ব্যাটিং করে “ম্যান অফ দ্যা ম্যাচ” নির্বাচিত হয়েছেন শ্রেয়াস আইয়ার।

৪. স্পিনার জাদু: ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে বল হাতে জাদু দেখিয়েছিলেন অলরাউন্ডার যুবরাজ সিং। ঠিক তেমন চলতি বিশ্বকাপে বল হাতে জাদু দেখিয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026