ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নাগপুর পৌঁছেছে। আগামী ৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত। তবে বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজ শুরু হওয়ার পূর্বে জনগণের ক্ষোভের মুখে পড়েছেন ভারতীয় দুই ক্রিকেটার। আজ সিরিজের প্রথম টেস্টের জন্য নাগপুর পৌঁছেছে রোহিত বাহিনী। সিরিজের প্রথম ম্যাচের আগে সামান্য অনুশীলনের জন্য আগেভাগেই নাগপুরে পৌঁছেছে টিম ইন্ডিয়া। ভারতীয় খেলোয়াড়রা যখন হোটেলে প্রবেশ করছিল ঠিক তখনই ঘটেছে ঘটনাটি।
ভারতীয় দলের সদস্যরা এবং টিম স্টাফরা যখন হোটেলে প্রবেশ করছিলেন তখন ওই হোটেলের এক মহিলা কর্মী সবাইকে ‘তিলক’ পরিয়ে স্বাগত জানাচ্ছিলেন। রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা সহ দলের বেশিরভাগ ক্রিকেটাররা তিলক লাগালেও দলের দুই পেসার স্বাগত জানানোর প্রক্রিয়াকে রীতিমতো অগ্রাহ্য করে সামনে এগিয়ে যান। আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মা ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে নেটপ্রেমীদের মধ্যে।
আসলে ভারতীয় দলের দুই জোরে বোলার মোহাম্মদ সিরাজ এবং উমরান মালিক তিলক লাগাতে অস্বীকার করেন। ক্যামেরার লেন্সের সেই দৃশ্য ধরা পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। কেউ কেউ লিখেছেন, ‘ধর্মের প্রতি কট্টর থাকার কারণে সনাতনী পরম্পরা মেনে নেননি এই দুই ক্রিকেটার।’ তবে শুধুমাত্র ভারতীয় দুই ক্রিকেটার নন, জাতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও তিলক না লাগিয়েই এগিয়ে যান।
এদিকে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতের জোরে বোলার জসপ্রিত বুমরাহকে পাবেনা টিম ইন্ডিয়া। সেই কারণে আসন্ন সিরিজে ভারতীয় দলের তুরুপের তাস হবেন মোহাম্মদ সিরাজ। তবে সিরিজ শুরু হওয়ার পূর্বে দুই ভারতীয় ক্রিকেটারের ব্যবহার দৃষ্টিকটু হয়ে উঠেছে একাধিক ক্রিকেটপ্রেমীদের জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…