আইপিএল শেষে আড়াই মাসের লম্বা অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দল। করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া। ‘নিউ নরম্যাল’ টিম ইন্ডিয়া। নতুন পিপিই কিট পরে নানান মুডে দেখা গেল বিরাট কোহলি, কেএল রাহুল, উমেশ যাদব, বিরাট হার্দিক পান্ডিয়াদের। এরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি-২০ সিরিজে ‘রেট্রো’ জার্সিতে মাঠে নামবেন কোহলিরা!
টিম ইন্ডিয়ার নীল জার্সি নাকি আরও গাঢ় নীল রঙের হতে চলেছে। অনেকটা ১৯৯২ সালের বিশ্বকাপের মতো জার্সি পরে মাঠে নামবেন কোহলিরা। ইতিমধ্যে সেই জার্সির ছবি সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গিয়েছে। যদিও বিসিসিআইয়ের তরফে এখনও এ বিষয়ে কোনও কিছু জানানো হয়নি। ২৭ নভেম্বর থেকে শুরু হবে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ, তিন ম্যাচের টি-২০ সিরিজ আর চার টেস্টের সিরিজ খেলবে ভারত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…