খেলা

শ্রেয়াস কিংবা রাহুল নন, এই ক্রিকেটার বিশ্বকাপে হয়ে উঠবেন ভারতের ৪ নম্বর ব্যাটসম্যান

২০২৩ বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা হতেই উৎসবের মেজাজে মেতে উঠেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কারণ চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপের মেগা আসর। ইতিমধ্যে বিশ্বকাপের চূড়ান্ত সময়সূচি প্রণয়ন করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। সুচি অনুসারে, ২০২৩ বিশ্বকাপের মেগা আসর শুরু হবে ৫ই অক্টোবর, যা চলবে ১৯শে নভেম্বর পর্যন্ত। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম তথা গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৩ বিশ্বকাপের মেগা ফাইনাল।

এদিকে আসন্ন বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত হতেই নিজেদের সেরা একাদশ বেছে নিতে শুরু করেছে প্রত্যেকটি দল। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারতীয় দল বর্তমানে চতুর্থ ব্যাটিং বিকল্প খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে। ঋষভ পন্থের অনুপস্থিতিতে নিঃসন্দেহে ভারতীয় দল একটি বড় বিকল্প হারিয়েছে। এছাড়া চোটের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। ফলে স্বাভাবিকভাবেই চতুর্থ ব্যাটিং বিকল্প নিয়ে বড় সমস্যায় পড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচকরা।

চোট কাটিয়ে বিশ্বকাপের আগে জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন কে এল রাহুল। সম্ভবত তিনি ভারতীয় দলে উইকেট কিপার এবং পঞ্চম ব্যাটিং বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন। ফলে সমস্ত পরিস্থিতিতে চতুর্থ ব্যাটিং বিকল্প খুঁজে পেতে বেশ সমস্যায় পড়েছেন বিসিসিআইয়ের অভিজ্ঞ নির্বাচক মন্ডলীরা।

এমন পরিস্থিতিতে, জাতীয় দলের চতুর্থ ব্যাটিং বিকল্প হিসেবে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে আত্মপ্রকাশ করেছেন সূর্য কুমার যাদব। ৩৬০ খ্যাত সূর্য কুমার যাদব গুরুত্বপূর্ণ পজিশনে ধ্বংসাত্মক ব্যাটিং করতে সক্ষম বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইতিমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। ভারতের স্পিন সহায়ক পিচে সূর্য কুমার যাদব ধ্বংসাত্মক ব্যাটিং করবেন বলে মনে করছেন তারা।

এক নজরে দেখে নেওয়া যাক, আসন্ন বিশ্বকাপে ভারতের ম্যাচ সূচি-

৮ অক্টোবর- ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই)

১১ অক্টোবর- ভারত বনাম আফগানিস্তান (দিল্লি)

১৫ অক্টোবর- ভারত বনাম পাকিস্তান (আমদাবাদ)

১৯ অক্টোবর- ভারত বনাম বাংলাদেশ (পুণে)

২২ অক্টোবর- ভারত বনাম নিউজিল্যান্ড (ধরমশালা)

২৯ অক্টোবর- ভারত বনাম ইংল্যান্ড (লখনউ)

২ নভেম্বর- ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (মুম্বই)

৫ নভেম্বর- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা)

১১ নভেম্বর- ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু)

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026