খেলা

Abhishek Sharma Net Worth: টিম ইন্ডিয়ার নতুন স্টার, অভিষেক শর্মার সম্পত্তির পরিমাণ কত?

টিম ইন্ডিয়ার তারকা তরুণ ব্যাটসম্যান অভিষেক শর্মার নাম এই মুহূর্তে বেশ আলোচিত। সে যাই হোক, নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করে বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি। জিম্বাবুয়ের সঙ্গে খেলা ম্যাচে ৪৬ বলে সেঞ্চুরি করে ভারতকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অভিষেক। আইপিএলে জ্বলে ওঠার পর আন্তর্জাতিক ক্রিকেটে আসা ক্রিকেটারদের মধ্যে অন্যতম অভিষেক।

এখন ক্রিকেট প্রেমীদের অনেকের মনে প্রশ্ন রয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ এই খেলোয়াড়কে কত বেতন দেয়? ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলার সময় আইপিএলে অভিষেক হয় অভিষেক শর্মার। কিন্তু তারপর আইপিএল ২০১৯-এ তিনি সানরাইজার্স হায়দরাবাদের সাথে যোগ দিয়েছিলেন এবং তখন থেকে তিনি এই দলের হয়েই আইপিএল খেলছেন। এখন পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে সানরাইজার্স হায়দরাবাদের তারকা ব্যাটসম্যান হয়ে উঠেছেন অভিষেক শর্মা।

আইপিএল ২০২৩-এ ফ্র্যাঞ্চাইজির হয়ে ১৬টি ম্যাচ খেলে ২০৪ স্ট্রাইক রেটে ৪৮৪ রান করেছেন তিনি। এই সময়ে তিনি ২টি সেঞ্চুরিও করেন। আইপিএল খ্যাত অভিষেক শর্মা ২০১৯ সাল থেকে সানরাইজার্স হায়দরাবাদের অংশ ছিলেন। এখন যদি তার পারিশ্রমিকের কথা বলা হয়, তাহলে ২০১৯ সালে ফ্র্যাঞ্চাইজি তাকে ৫৫ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছিল এবং তার বেতন ৩ বছর একই ছিল।

কিন্তু, তারপর আইপিএল ২০২২-এর জন্য অনুষ্ঠিত মেগা নিলামে অভিষেক শর্মাকে SRH ৬ কোটি ৫০ লক্ষ টাকায় দলের সগে যুক্ত করে এবং পুরনো দলের অংশ হিসেবেই থেকেই যান এই তরুন ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজিটির আস্থা ধরে রেখে ধারাবাহিকভাবে দলকে পারফরম্যান্স উপহার দিয়েছেন এই তরুণ।

রিপোর্ট অনুযায়ী, অভিষেকের মোট সম্পত্তির পরিমাণ ১২ কোটির কাছাকাছি। ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলেন ভারতের তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মা। সেই ম্যাচে রানের খাতা খুলতে না পেরে শূন্যে আউট হয়ে যান তিনি। কিন্তু পরের ম্যাচে ফিরে এসে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেন অভিষেক। ৪৬ বলে সেঞ্চুরি করেছেন তিনি।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026