খেলা

IPL-এ বিধ্বংসী পারফরম্যান্স করা ৪ ক্রিকেটারের দিকে প্রোটিয়া সিরিজে নজর থাকবে টিম ইন্ডিয়ার!

সদ্যসমাপ্ত আইপিএলের মেগা আসরের সমাপ্তি হতেই আসন্ন ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে জটিল অংকের সমাধান করতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ৯ জুন থেকে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে উক্ত সিরিজ উপলক্ষে স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

যেখানে ভারতের একাধিক তারকা ক্রিকেটার বাদ পড়েছেন। অধিকাংশ নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ২০২২ আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেসব ভারতীয় ক্রিকেটের মাঠে নামতে চলেছে তাদের দিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। চলুন দেখে নেওয়া যাক করা রয়েছেন এই সংক্ষিপ্ত তালিকায়-

১. কে এল রাহুল: আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন কে এল রাহুল। তার পরিপ্রেক্ষিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের নেতা হয়েছেন তিনি। ওপেনিং ব্যাটসম্যান কেএল রাহুল ২০২২ আইপিএল-এ ৫১.৩৩ গড়ে এবং ১৩৫.৩৮ স্ট্রাইক রেটে ৬১৬ রান করেছেন। আসন্ন সিরিজে তার নেতৃত্বে ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

২. দীনেশ কার্তিক: আইপিএলের মেগা আসরে বিধ্বংসী পারফরম্যান্স করে দীর্ঘ কয়েক বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করতে চলেছে দীনেশ কার্তিক। আইপিএলে ব্যাট হাতে হোক কিংবা গ্লাভস হাতে, সদা প্রাণবন্ত দেখা গেছে দিনেশ কার্তিককে। ১৮৩ স্ট্রাইক-রেটে আইপিএলের ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ পুরষ্কার জিতে নেওয়া দীনেশ কার্তিকের গায়ে ‘ফিনিশার’ ট্যাগও পড়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজে তার পারফরমেন্স বিশ্বকাপেও প্রভাব ফেলবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

৩. হার্দিক পান্ডিয়া: আইপিএলের মেগা আসরে যেন নিজেকে অন্য ভাবে উপস্থাপন করেছেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে হোক কিংবা বল হাতে অথবা দলকে নেতৃত্ব দিয়ে প্রভাবিত করেছেন তিনি। দলের হয়ে সর্বাধিক রান সংগ্রহের পাশাপাশি বল হাতে আট উইকেট করেছেন তিনি। ভারতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে অন্য দক্ষিণ আফ্রিকা সিরিজ হতে পারে তার জন্য সেরা হাতিয়ার।

৪. উমরান মালিক: ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল প্রতিভা হিসেবে আত্মপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের পেসার উমরান মালিক। পুরো ম্যাচ জুড়ে ১৫০+ গতিতে বোলিং করে দল নির্বাচকদের দলে নিতে বাধ্য করেছেন তিনি। আইপিএলের মেগা আসরে ২১ উইকেটের পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজে তার পারফরমেন্স বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ লিখতে পারে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026