খেলা

ফিনিশার হিসেবে তবে কি সূর্য কুমার যাদবই ভরসা? বড় মন্তব্য দ্রাবিড়ের – ODI WORLD CUP 2023

অবশেষে সূর্য কুমার যাদবকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। আগামী ৮ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বে ভারতীয় দলের কোচের এমন মন্তব্য সূর্য কুমার যাদবের ভাগ্য পরিবর্তন করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আজ্ঞে হ্যাঁ, আগামীকাল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বে ভারতীয় দলের ফিনিশার নিয়ে বড় মন্তব্য করেছেন রাহুল দ্রাবিড়।

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০১১-২০১৯ সাল পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের ফিনিশার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর একদিনের ক্রিকেটে ফিনিশারের ভূমিকায় যথোপযুক্ত পারফরমেন্স করতে পারছেন না কোন ক্রিকেটার। ফলে, বিশ্বকাপ হোক কিংবা দুই দেশীয় সিরিজ, ভারতীয় দলের এই গুরুত্বপূর্ণ স্থানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারছেন না কোন ব্যাটসম্যান।

এদিকে, ওডিআই বিশ্বকাপ ২০২৩ উপলক্ষে ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা হতেই দেখা গেছে, সেখানে জায়গা পেয়েছেন ভারতের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। তবে তিনি দলের কোন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাটিং করবেন তা নিয়ে রয়েছে জল্পনা। তবে এদিন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মন্তব্যের পর সূর্য কুমার যাদবের ব্যাটিং পজিশন সম্পর্কে ধারণা করতে পারছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

রাহুল দ্রাবির এদিন বলেন, সূর্য কুমার যাদব অত্যন্ত প্রতিভাবান একজন ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে একাধিক শর্ট উদ্ভাবন করেছেন তিনি। কম বলে অধিক রানের প্রয়োজন হলে তার চেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান খুব কম দলের কাছেই রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের প্রথম দুটি ম্যাচে ৫০ এবং ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ফলে বিশ্বকাপে জাতীয় দলে প্রবেশের জোর দাবিদার হয়ে উঠেছেন তিনি। দলের ফিনিশার হিসেবে অবশ্যই সূর্য কুমার যাদব কার্যকরী প্রমাণ হবে বলে আমি মনে করি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026