ভারতীয় ক্রিকেট এবং বলিউডের সাথে সম্পর্ক যেন একই সূত্রে বাঁধা। সেখানে জাত-পাত কিংবা ধর্মের কোন বাঁধা নেই। তাইতো ভারতের প্রাক্তন পেস বোলার জহির খান ধর্মকে এগিয়ে নিয়ে এক হিন্দু মেয়েকে নিজের জীবনসঙ্গী করেছেন। জহির খান ২০১৭ সালে বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘চক দে ইন্ডিয়া’তে শাহরুখ খানের সাথে কাজ করে বেশ সুনাম কুড়িয়েছিলেন সাগরিকা। ২০১৭ সালের নভেম্বরে, জহির খান বলিউডের সুন্দরী অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করেন।
তবে সাগরিকার আগে জহির খান অন্য এক বলিউড অভিনেত্রী সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। বলিউড অভিনেত্রী ইশা শরভানির সঙ্গে আট বছর সম্পর্কে থাকার পর, ২০১১ বিশ্বকাপের সময় তাদের বিয়ের খবর আসে, কিন্তু কয়েক বছরের মধ্যে তাদের সম্পর্কের ইতি ঘটে। ইশা শরভানির পর জহির খানের জীবনে আসেন সাগরিকা ঘাটগে। যুবরাজ সিংয়ের বিয়েতে জহির খান এবং সাগরিকা উপস্থিত ছিলেন এবং তখন থেকে তাদের সম্পর্কের বিষয়টি সামনে আসে। তাছাড়া অনেক আইপিএল ম্যাচেও সাগরিকাকে জহিরকে উৎসাহ দিতে দেখা গেছে।
আপনাদের জানিয়ে রাখি, ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে প্রীতি সবরওয়ালের ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান সাগরিকা। মহারাষ্ট্রের কোলহাপুরে জন্ম নেওয়া সাগরিকা ২০০৭ সালে শাহরুখ খানের সঙ্গে ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে হকি খেলতে দেখা যায়। এরপর ২০০৯ সালে ‘ফক্স’ ছবিতে উর্বশী মাথুর চরিত্রে অভিনয় করেন তিনি। সাগরিকা ‘ফিয়ার ফ্যাক্টর: খতরন কে খিলাড়ি (সিজন 6)’-এ ছোট পর্দায়ও অভিনয় করেছেন। সূত্রের খবর, ২০১৭ সালে জহির খান যখন দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক ছিলেন, সেই সময় তিনি সাগরিকার সঙ্গে দীর্ঘদিন ধরে ডেট করছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…