খেলা

শ্রীলঙ্কা সফরে ‘বি’ টিম পাঠাচ্ছে ভারত! কপাল খুলল এইসব ভারতীয় ক্রিকেটারের

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি ইঙ্গিত দিয়েছেন যে শ্রীলঙ্কা সফরে যাবে টিম ‘বি’ ভারতীয় দল। ওয়ানডে ম্যাচগুলি হবে জুলাইয়ের ১৩, ১৬ ও ১৯ তারিখে। টি ২০ আন্তর্জাতিক ম্যাচগুলি খেলা হবে ২২, ২৪ ও ২৭ শে জুলাই। ভারতীয় দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ৫ জুলাই রওনা দেবে এবং দেশে ফিরবে ২৮ জুলাই। তবে কোন স্টেডিয়ামে খেলাগুলি হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক রোহিত শর্মার মতো বড় নামগুলি এই সফরের অংশ হবে না কারণ তারা ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সাথে জড়িত থাকবে। শ্রীলঙ্কা সফরের ভারত ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলবে। অনুমান করা হচ্ছে যে ভারতের অভিজ্ঞ উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান শ্রীলঙ্কা সফরে অপেক্ষাকৃত তরুণ এবং অনভিজ্ঞ দলের নেতৃত্ব দিতে পারেন

বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, কেএল রাহুল, রোহিত শর্মার মতো বেশিরভাগ প্রধান খেলোয়াড় ইংল্যান্ড সফরের সাথে যুক্ত থাকার জন্য অনেক নতুন মুখ ভারতীয় দলে প্রথম কল পেতে পারেন। প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণের পাশাপাশি ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও শ্রীলঙ্কা সফরে খেলোয়াড়দের সহায়তা করতে পারবেন না। এক্ষেত্রে, দ্রাবিড় প্রধান কোচ হিসেবে নিযুক্ত করার চিন্তাভাবনা চলছে।ক্রিকবাজের একটি প্রতিবেদনে প্রায় নিশ্চিত করা হয়েছে যে দ্রাবিড় জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) থেকে তার কয়েকজন সাপোর্ট স্টাফসহ খেলোয়াড়দের সাথে শ্রীলঙ্কায় যাবেন।

শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়ঃ

স্কোয়াড: শিখর ধাওয়ান, পৃথ্বী শ, দেবদত্ত পাদিক্কাল, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, নীতিশ রানা,ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, শেলডন জ্যাকসন, হার্দিক পান্ডিয়া, জলজ সাক্সেনা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, আবেশ খান, দীপক চাহার, রাহুল চাহার, যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026